Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে মরিসিও পচেত্তিনোর দল যে দুরন্ত ফুটবল উপহার খেলল, তা বিশ্বকাপের অনেক দলকে সমস্যায় ফেলতে চলেছে (USA vs Paraguay)
প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার (USA vs Paraguay)
বিশ্বকাপের উত্তেজনার থেকেও বেশি চর্চায় ছিল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া মার্কিন মুলুক। এর আগে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা তবে অবশেষে সেই জল্পনা কাটিয়ে ইরান অংশ নিয়েছে বিশ্বকাপে। তবে শুধু ইরান ইস্যু নয় অভিবাসন নীতি নিয়েও বিতর্কের মুখে পড়তে হয়েছে আমেরিকাকে। আফ্রিকার রেফারিকে ঢুকতে না দেওয়া নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এই সব বিতর্ক পাশে সরিয়ে রেখে মাঠে নেমেছিল প্যারাগুয়ের বিরুদ্ধে (USA vs Paraguay)।
নিজেদের ঘরের মাঠে তখন হাজার হাজার দর্শক গলা ফাটাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। খাতায় কলমে এটা গ্রুপ ডি-র লড়াই হলেও, দুই দলের কাছে এটি নকআউটের মতোই গুরুত্বপূর্ণ। তবে আজকের ম্যাচের ফলাফলে যাওয়ার আগে একবার ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাক। এই দুই দল ১৯৩০ সালেও একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ৩-০ গোলে জয় লাভ করে আমেরিকা। মাঝে কেটে গেছে ৯৬ বছর, আবার ২০২৬ সালের বিশ্বকাপে মুখোমুখি দুই দেশ (USA vs Paraguay)।
আরও পড়ুন: Brazilian Footballer Brito Death: বিশ্বকাপে নামার আগেই ব্রাজিল শিবিরে দুঃসংবাদ! বিদায় নিলেন ব্রিটো
আমেরিকা এবং প্যারাগুয়ে দুই দল দুই ধরণের খেলার জন্য পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন পরিচিত নিজেদের আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য অন্যদিকে প্যারাগুয়ে পরিচয় নিজেদের জমাট রক্ষণের জন্য। কিন্তু সেই রক্ষণ কাজে এল না আমেরিকার সামনে। রীতিমতো প্যারাগুয়েকে উড়িয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু মার্কিন বাহিনী। এর আগেও যখন ৯৬ বছর আগে মুখোমুখি হয়েছিল সেবারও ম্যাচ জিতেছিল আমেরিকা আর ৯৬ বছর পর আবারও ছবিটা একই থাকল।
গ্রুপ ‘ডি’-র প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। জোড়া গোল আসে ফোলারিন বালোগানের। মার্কিন প্রেসিডেন্ট এই ম্যাচে উপস্থিত না থাকলেও ফোনে বার্তা পাঠিয়েছিলেন আর সেই বার্তা যেন আরও তাঁতিয়ে দিয়েছিল মার্কিন বাহিনীকে। এই দিন যে ফুটবলের প্রদর্শন আমেরিকা করল সেখান থেকে এটা অনুমেয় যে বাকি বড় দলকে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আমেরিকা।
আমেরিকা এই আক্রমণের নাগপাশে রীতিমতো বেঁধে ফেলেছিল প্যারাগুয়েকে। আমেরিকা যেখানে গোল লক্ষ্য করে ৬টি শট নেয় সেখানে প্যারাগুয়ে মাত্র ২টি শট রাখতে পেরেছিল গোলে। তবে এই ম্যাচে আত্মঘাতী গোল করে বসেন ডামিয়ান বোবাদিলার। ৭ মিনিটেই এগিয়ে যায় আমেরিকা। ৩১ মিনিটে আমেরিকাকে ফের এগিয়ে দেন ফোলারিন বালোগান। মাঝমাঠ থেকে মালিক টিলমানের বল ধরে জালে জড়িয়ে দেন আর্সেনালের এও প্রাক্তন তারকা স্ট্রাইকার। প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগেই পুলিসিচের পাস ধরে ৩-০ গোলে এগিয়ে যায় আমেরিকা।


