Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুই তরুণ অভিষেক ম্যাচেই নজর কাড়লেন। গিলের দাপটে সহজ জয় ভারতের (IND vs AFG)
প্রথম একদিনের ম্যাচে সহজ জয় ভারতের (IND vs AFG)
একটি টেস্ট ম্যাচের সিরিজ জয়ের পর ভারতের সামনে আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। একদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে আলাদাই উন্মাদনার রেশ কাজ করছে তবে এর মধ্যে ভারতের খেলা থাকলে আর কথাই নেই। এই ম্যাচে বিরাট না থাকলেও রোহিত শর্মাকে দেখার আগ্রহ সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট (IND vs AFG)।
তবে সেই ম্যাচের পথে কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টির কারণে এক সময় মনে হতে থাকে যে বোধহয় এই ম্যাচ ভেস্তে যেতে চলেছে বৃষ্টির জন্য। তবে অবশেষে বৃষ্টি থামলে খেলা শুরু হয়। কিন্তু ওভার সংখ্যা কমে হয় ২৫। ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হয় গুরনুর ব্রার এবং হর্ষ দুবের। এই দুই নতুন প্লেয়ারের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় দলের ক্যাপ। আফগানিস্তানের বিরুদ্ধে এই ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল (IND vs AFG)।
শনিবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে প্রথম একাদশে থেকে নয়া নজির গড়লেন ভারতের অন্যতম তারকা রোহিত শর্মা। এর ফলে ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন হিটম্যান। ৩৯ বছর ৭৫ দিন বয়স এখন রোহিতের।
প্রথম অভিষেক ম্যাচেই গুরনুর ব্রার তুলে নেন ইব্রাহিম জাদরানের উইকেট। প্রথমেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগান শিবির। এর পরের আঘাতটা আনেন অর্শদীপ সিং। ১৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলা যে কোনও দলের কাছেই যে সমস্যা হয়ে দাঁড়ায় সেটা আর বলার অপেক্ষা রাখে না (IND vs AFG)।
আরও পড়ুন: Janatar Darbar: ২৪ বছরের চিকিৎসক অমর্ত্যের রহস্যমৃত্যু, বিচারের আশায় জনতার দরবারে মা-বাবা
এই আফগান তারকা একার দক্ষতায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় বোলারদের খুব একটা পাত্তা না দিয়েই কঠিন সময়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন এই অভিজ্ঞ ব্যাটার। ৫১ বলে ১০২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে পৌঁছে দেন সম্মানজনক জায়গায়। তাঁকে ড্রেসিং রুমে ফেরানোর কাজটা করেন নীতিশ রেড্ডি। তিনি যখন সাজঘরে ফেরেন তখন তাঁর ১০২ রানের ইনিংস সাজানো রয়েছে ৮টি চার এবং ৮টি ছয় দিয়ে (IND vs AFG)। আফগানিস্তান দলের স্কোর বোর্ড থামে ১৯৪ রানে।
অভিষেক ম্যাচেই নজর কাড়লেন ব্রার এবং হর্ষ দুবে। এই দুই তরুণের কাছেই আফগানরা গতিহীন হয়ে হয়। দুই তরুণের দখলে রয়েছে ৬ উইকেট। দুজনেই তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং এবং নীতিশ কুমার রেড্ডি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও রোহিত শর্মা রান আউট হয়ে ফিরে যান মাত্র ১৬ রানে। এরপর দলের হাল ধরেন শুভমন গিল এবং ঈশান কিষাণ। দুজনেই দাপটের সঙ্গে ব্যাট করতে থাকেন। ঈশান কিষাণ রশিদ খানের বলে ৩৪ রানে আউট হয়ে ফেরেন।
তবে গিল অধিনায়কচিত ইনিংস খেলেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে থাকেন। নিজের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করে দলকে জয়ের সরণিতে নিয়ে আসেন। তবে এই ম্যাচে রান পেলেন না শ্রেয়স আইয়ার। তিনিও মাত্র ১২ রানে ফেরেন তিনি। কিন্তু ক্রিজে টিকে ছিলেন এরপরেও।
গিলকে যোগ্য সঙ্গত দেন কেএল রাহুল। বরাবরই ভারতের অন্যতম ভরসার নাম যে রাহুল সেটা এই ম্যাচে আবারও প্রমাণ হল। তিনিও স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান গিলের সঙ্গে সমান তাল দিয়ে। রাহুল ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। গিল (৮৪) এবং রাহুল (৩৯) দুজনেই অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় দিয়ে সিরিজের শুরু করল গম্ভীর বাহিনী।


