Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও, বর্ষার আমেজ এখনো অধরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী(Wather Forecast), আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের অস্বস্তি(Wather Forecast)
পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে পুরুলিয়া ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও মৌসুমি বায়ু পৌঁছে যাবে। তবে বৃষ্টির(Wather Forecast) ঘাটতি থাকায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।
আরও পড়ুন: KMC: কলকাতা পুরসভায় ‘পরিবর্তন’, বোর্ড ভাঙতেই সরানো হলো মেয়র পরিষদদের নেম প্লেট
উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস(Wather Forecast)
দক্ষিণবঙ্গের বিপরীত চিত্র উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা(Wather Forecast)পুরোপুরি সক্রিয় হয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মালদহ পর্যন্ত প্রতিটি জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় উপকূলীয় ও পার্বত্য এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুন: Hill Tour Dilip: পাহাড় সফরে মন্ত্রী দিলীপ: টয়ট্রেনে স্ত্রীর সঙ্গে প্রকৃতির মুখোমুখি


