Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেককে জিজ্ঞাসাবাদে প্রায় চার ঘন্টা সময় অতিক্রান্ত। সূত্রের খবর এটি লাঞ্চ ব্রেকের পর আবারও দ্বিতীয় দফায় জিজ্ঞাসা শুরু হয়েছে। ১২ পাতার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। একাধিক প্রশ্ন-এর উত্তর তিনি এড়িয়ে যাচ্ছেন। সিজিও কমপ্লেক্সে সাততলায় ইডি দফতরে চলছে জিজ্ঞাসাবাদ। ১২ পাতার প্রশ্নপত্র (Abhishek Banerjee)।

৫০-৬০টি প্রশ্ন (Abhishek Banerjee)
সেগুলো সামনে রেখেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের কর্ণধার অভিষেক। সংস্থার আর্থিক লেনদেনে নজর ইডির। নিয়োগ দুর্নীতি চার্জশিটে উল্লেখ আছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম। সেই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কোম্পানির সঙ্গে লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় তদন্তকারী অফিসাররা। পরবর্তী ক্ষেত্রে একাধিক তথ্য পাওয়ার পরে অভিষেককে তলব করা হয়। প্রতিটি উত্তরের বয়ান রেকর্ড করা হচ্ছে।
দুর্নীতি মামলায় আজ হাজিরা (Abhishek Banerjee)
রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় আজ, সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট / ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে আজ সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রে খবর (Abhishek Banerjee)
নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নতুন নথি ও তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছাবেন কি না, এখন সেটাই দেখার। রবিবারে সাড়ে আট ঘণ্টা সিআইডি জেরা। আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে অভিষেকের হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সল্টলেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
সিআইডির জিজ্ঞাসাবাদ
ইডি দপ্তরে হাজিরা দেওয়ার ঠিক আগের দিনই, অর্থাৎ রবিবার, বিধানসভায় সই জাল করার একটি মামলায় ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তাঁকে। গতকাল সকাল থেকে শুরু করে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে সিআইডি আধিকারিকরা তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।



