Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ ফের CID দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক-কে, আজ CID দফতরে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ‘ডিজে বাজবে’ (উস্কানিমূলক বক্তব্য) সংক্রান্ত একটি হুমকি মামলায় তাকে ভবানী ভবনে বেলা ১২টা থেকে ২ টোর মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।। গতকাল তাকে ইডি প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদে কিছুটা সন্তুষ্ট ইডি। রবিবার CID অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে প্রায় সাড়ে ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। বিধানসভার সই জালিয়াতি মামলায়।।

র্নীতি মামলায় আজ হাজিরা (Abhishek Banerjee)
রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় আজ, সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট / ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে আজ সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে

ইডি সূত্রে খবর (Abhishek Banerjee)
নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নতুন নথি ও তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছাবেন কি না, এখন সেটাই দেখার। রবিবারে সাড়ে আট ঘণ্টা সিআইডি জেরা। আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে অভিষেকের হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সল্টলেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



