Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কার্সিয়াংয়ে প্রশাসনিক ও রাজনৈতিক দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরে পাহাড় সমস্যার সমাধান এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তিনি কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরও।

অমিত শাহ আশ্বাস (Suvendu Adhikari)
বিধানসভা নির্বাচনের আগে সুকনায় এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের পথে উদ্যোগ নেওয়া হবে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফরকে ঘিরে প্রত্যাশা বেড়েছে।
অগ্রাধিকারেরই প্রতিফলন (Suvendu Adhikari)
সম্প্রতি পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের মিরিক সফরের সময় গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান উঠেছিল। ফলে এবার মুখ্যমন্ত্রীর সফরে পাহাড় সংক্রান্ত বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। বিজেপি নেতৃত্বের দাবি, পূর্ববর্তী সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছিল। তবে বর্তমান মন্ত্রিসভায় উত্তরবঙ্গের ১১ জন প্রতিনিধিকে স্থান দেওয়া হয়েছে, যা উত্তরবঙ্গের প্রতি সরকারের অগ্রাধিকারেরই প্রতিফলন।
পাহাড় সমস্যার সমাধান (Suvendu Adhikari)
কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই বিজেপি ক্ষমতায় থাকায় পাহাড় সমস্যার সমাধান এবং উন্নয়নের গতি বাড়বে বলে আশা করছেন অনেকেই। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই পাহাড়ের তিনটি বিধানসভা আসন বিজেপির ঝুলিতে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
_0.jpeg.webp)
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে চার্টার্ড বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে কার্সিয়াংয়ের চাঁদমারি হেলিপ্যাডে যাওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে তিনি সড়কপথে রোহিণী রোড হয়ে কার্সিয়াং পৌঁছাবেন।
বিজেপির দলীয় সভা
সকাল ১১টায় কার্সিয়াংয়ের মন্টেভিয়ট ময়দানে বিজেপির দলীয় সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে পাহাড়বাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি গোথেলস মেমোরিয়াল স্কুলে আয়োজিত সরকারি জনকল্যাণ শিবিরে অংশ নেবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।
আরো পড়ুন: আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে কার্সিয়াং শহর ও সংলগ্ন এলাকায় একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



