Last Updated on [modified_date_only] by Aditi Singha
প্রায় ৩০০ কোটি টাকার মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন রাজ্য বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। বুধবার তিনি কালিতলা-আশুতি থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে এফআইআর দায়েরের আবেদন করেন।

অভিযোগে বলা হয়েছে (Abhishek Banerjee)
বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক এলাকার সরকারি সম্পত্তি ‘এমএলএ লক’ থেকে কয়েকশো কোটি টাকার মাটি অবৈধভাবে সরানো হয়েছে। এই ঘটনায় বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক সভাপতি বিপ্লব মণ্ডল, সুমিত রায়-সহ একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার জড়িত থাকার অভিযোগ তুলেছেন অভিজিৎ দাস।
বিজেপি নেতার দাবি (Abhishek Banerjee)
সরকারি সম্পত্তি থেকে বিপুল পরিমাণ মাটি সরিয়ে তা বিক্রি করা হয়েছে এবং এর ফলে রাজ্যের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: Abhishek Banerjee ED: ইডির ম্যারাথন জেরার মাঝেই স্পিকারের মেল অভিষেককে, তৎপর কীর্তি আজাদ
অভিজিৎ দাসের বক্তব্য, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই তিনি আশাবাদী। প্রায় ৩০০ কোটির মাটি বিক্রির অভিযোগ, অভিষেক-এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে এফআইআরের আবেদন বিজেপি নেতার।



