Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কাশির সিরাপ বা কাফ সিরাপ কেনার ক্ষেত্রে (Cough Syrup Regulation) এবার থেকে আরও কঠোর নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ধরনের কাশির সিরাপ আর কেনা যাবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ড্রাগস অ্যান্ড কসমেটিকস রুলস, ১৯৪৫-এর সংশোধনের মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে।
শিশুমৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ! (Cough Syrup Regulation)
সম্প্রতি কাশির সিরাপ ব্যবহারের পর (Cough Syrup Regulation) একাধিক শিশুমৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় ‘কোল্ডরিফ’ নামে একটি কাশির সিরাপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এরপর কয়েকটি রাজ্যে ওই ওষুধের বিক্রি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি
তদন্তে জানা যায়, ওই সিরাপে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষায় ‘ডাইথিলিন গ্লাইকল’ এবং ‘ইথিলিন গ্লাইকল’-এর মতো রাসায়নিকের অস্তিত্ব ধরা পড়ে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই ঘটনার পরই ওষুধের গুণমান, উৎপাদন প্রক্রিয়া এবং বাজারজাতকরণ নিয়ে আরও কঠোর নজরদারির দাবি ওঠে।আর
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কাশির সিরাপের অপব্যবহার এবং মান নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করে। বিশেষ করে কোডিন যুক্ত কাশির সিরাপের অপব্যবহার রুখতে দীর্ঘদিন ধরেই কড়াকড়ি রয়েছে।
আরও পড়ুন: Elephant School Attack: খাবারের লোভে স্কুলে দলছুট হাতির তাণ্ডব, ভাঙল ক্লাসরুম ও অফিসঘর
সরকারের নতুন সিদ্ধান্তের লক্ষ্য হল, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার বন্ধ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এখন থেকে কাফ সিরাপ কিনতে গেলে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে প্রেসক্রিপশন দেখাতে হবে।


