Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: দেবযানী সরকার: কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চায়েত নির্বাচন, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই বড়সড় সাংগঠনিক রদবদল করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের নতুন সাংগঠনিক তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়েছে, অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের উপরই আবারও আস্থা রাখতে চাইছেন তিনি। একইসঙ্গে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার দায়িত্ব পরিবর্তন করে দলীয় বার্তাও স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেত্রী।

উত্তর কলকাতায় কুণাল ঘোষের উত্থান (Mamata Banerjee)
নতুন তালিকা অনুযায়ী, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষ-কে। এতদিন এই পদে ছিলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে দলের মুখপাত্র এবং সংগঠনের অন্যতম সক্রিয় মুখ হিসেবে পরিচিত কুণাল ঘোষকে এই দায়িত্ব দেওয়া রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণ কলকাতায় নতুন মুখ বৈশ্বানর
দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে আনা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায়-কে। এই পদে এতদিন ছিলেন দেবাশিস কুমার। কলকাতার সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পরিবর্তন করা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

হাওড়ায় অরূপ রায়ের পরিবর্তে রাজীব (Mamata Banerjee)
হাওড়া সদর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়কঅরূপ রায়-কে। সম্প্রতি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে দলীয় অন্দরে নানা আলোচনা চলছিল। তাঁর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে হাওড়া জেলার রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বদলে অমিত গুপ্ত (Mamata Banerjee)
তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা ব্যারাকপুরেও বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন জেলার দায়িত্বে থাকা সাংসদ
পার্থ ভৌমিক-কে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত গুপ্ত-কে। দলীয় সূত্রে খবর, সংগঠনের কাজে আরও গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারাকপুর দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। ফলে এই পরিবর্তনের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট।

শ্রীরামপুর-হুগলিতে ফিরলেন অসিত মজুমদার
শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ নেতা অসিত মজুমদার কে। উল্লেখযোগ্য বিষয় হল, গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অসিত মজুমদারের পরিবর্তে প্রার্থী করা হয়েছিল দেবাংশু ভট্টাচার্য-কে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে সংগঠনের ক্ষেত্রে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেই আবারও অসিত মজুমদারের উপর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এটি দলের তরুণ বনাম প্রবীণ নেতৃত্বের ভারসাম্য রক্ষারও ইঙ্গিত বহন করছে।
দার্জিলিংয়ে গৌতম দেবের প্রত্যাবর্তন (Mamata Banerjee)
উত্তরবঙ্গেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব -কে। পাহাড় ও সমতলের রাজনৈতিক সমীকরণ সামলাতে অভিজ্ঞ নেতা হিসেবে গৌতম দেবের উপর ভরসা রাখছে দল।
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
অভিজ্ঞতার বিকল্প নেই
নতুন সাংগঠনিক তালিকা বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিতে অভিজ্ঞ নেতাদের উপরই বেশি আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ক্ষেত্রে তরুণ নেতৃত্বকে সামনে আনার পরীক্ষার পর আবারও প্রবীণ ও সংগঠনমুখী নেতাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।



