Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল নেতা-জনপ্রতিনিধিদের প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা এবার গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ‘ডিম থেরাপি’ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে(Egg Therapy HC)। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও এই মামলায় অন্যতম পক্ষ করা হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।
রাজ্য জুড়ে ‘ডিম থেরাপি’ (Egg Therapy HC)
রাজ্যে পালাবদলের পর রাজ্য জুড়ে চলছে ‘ডিম থেরাপি’। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের নেতা, প্রাক্তন ও বর্তমান বিধায়ক, সাংসসদদের দেখলেই তাঁদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় ছোট-বড় নেতাদের ডিম ছোঁড়ার ছবি সামনে এসেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
আরও দেখুন: https://www.youtube.com/watch?v=xVHQ4K4MRy0
‘ডিম থেরাপি’-র জল হাইকোর্টে (Egg Therapy HC)
এবার এই ‘ডিম থেরাপি’ এর জল গড়াল হাইকোর্টে। তৃণমূলের নেতা-কর্মী-জনপ্রতিনিধিদের পুলিশের সামনে ডিম ছোড়া হচ্ছে। অথচ, পুলিশ দাঁড়িয়ে দেখছে, কোনও পদক্ষেপ করছে না। তাই এই বিষয়ে আদালতের দ্রুত হস্তক্ষেপ, পদক্ষেপ ও নির্দেশের আবেদন জানিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অতীন্দ্র চৌধুরী।
আরও পড়ুন: Iraq vs Norway: জোড়া গোলে অভিষেক হলান্ডের, ৪-১ ব্যবধানে ম্যাচ জয় নরওয়ের
মামলা দায়েরের অনুমতি (Egg Therapy HC)
নেতা-জনপ্রতিনিধির ডিম ছোড়ার সমস্ত ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানান মামলাকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। এই জনস্বার্থ মামলায় অন্যতম পক্ষ করা হয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও।



