Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোর জল্পনা। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-র একাধিক লোকসভা সাংসদ একনাথ শিন্ডে শিবিরে যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়েছে। এই সম্ভাব্য বিদ্রোহকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ‘অপারেশন টাইগার’ আলোচনা(UBT Shivsena)।
কীভাবে শুরু হল জল্পনা? (UBT Shivsena)
১৪ জুন মুম্বইয়ের ‘মাতোশ্রী’-তে সাংসদদের বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে। কিন্তু দলের ৯ জন সাংসদের মধ্যে মাত্র ৪ জন উপস্থিত ছিলেন। যদিও দল দাবি করেছিল, কয়েকজন ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এরপর দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদবের সঙ্গে ইউবিটি সাংসদ সঞ্জয় দেশমুখের সাক্ষাৎ জল্পনা আরও বাড়িয়ে দেয়।
কারা বিদ্রোহের পথে?
সূত্রের দাবি, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় জাধব, নাগেশ অষ্টিকার, ওমরাজে নিম্বালকর এবং ভাউসাহেব ওয়াঘচৌরে দিল্লিতে গিয়ে একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছেন।
রাজনৈতিক মহলের মতে, এই ৬ জন যদি দলত্যাগ করেন, তবে তা লোকসভায় ইউবিটি-র দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন পাবে। ফলে দলবদল-বিরোধী আইনের আওতায় অযোগ্য ঘোষণার ঝুঁকি কমে যেতে পারে।
সঞ্জয় রাউতের বিস্ফোরক অভিযোগ
শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, দলবদলের জন্য সাংসদদের ১৫ কোটি টাকা করে প্রস্তাব দেওয়া হচ্ছে। তিনি এক্স-এ লিখেছেন, “প্রত্যেক বিদ্রোহীকে ১৫ কোটি টাকা অগ্রিম দেওয়া হচ্ছে।” তবে বিজেপি বা শিন্ডে শিবির এই অভিযোগ মানেনি।
কেন অসন্তোষ? (UBT Shivsena)
দলীয় সূত্রের দাবি, অনেক সাংসদ উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছিলেন না। স্থানীয় সমস্যা, সাংগঠনিক বৈঠকের অভাব এবং নির্বাচনী প্রস্তুতিতে সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: Egg Therapy HC: ‘ডিম থেরাপি’ নিয়ে জনস্বার্থ মামলা: অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
উদ্ধব ও বিরোধী জোটের জন্য বড় ধাক্কা? (UBT Shivsena)
২০২২ সালে একনাথ শিন্ডের নেতৃত্বে বড় ভাঙনের পর এটি হলে উদ্ধব ঠাকরের জন্য আরও বড় রাজনৈতিক সংকট তৈরি হবে। একই সঙ্গে বিরোধী INDIA জোটের শক্তিও সংসদে আরও দুর্বল হতে পারে।



