Last Updated on [modified_date_only] by Aditi Singha
বিশেষ প্রতিবেদন: রিমিক মাঝি: কে টিভি বাংলা ডিজিটাল: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে নিযুক্ত করার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল চূড়ান্ত শুনানি শেষে মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। আজ তথা বৃহস্পতিবার সকাল ১০.৩০ নাগাদ এই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি কৃষ্ণা রাও (Ritabrata Bandyopadhyay)।

সকলের নজর এখন কোন দিকে (Ritabrata Bandyopadhyay)
আজ থেকেই বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে নতুন সরকারের অধিবেশন। তার আগে আদালতের নির্দেশ কোন দিকে যায়, বিরোধী দলনেতার আসনে বসবেন কে? শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! সকলের নজর এখন সেই দিকেই।

স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় (Ritabrata Bandyopadhyay)
স্পিকারের সিদ্ধান্তই বহাল রাখল হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দেওয়ার স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তা দেখছে না বলে নির্দেশে জানালেন বিচারপতি কৃষ্ণা রাও। তৃণমূল বিধায়ক তথা মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায় আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশের যে আবেদন করেছিলেন, তাও খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে বড় স্বস্তি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন : US Command: মার্কিন কম্যান্ডের নাম থেকে ইন্দো উধাও, ভারতের গুরুত্ব কি কমছে? নয়া বিতর্ক
তিন সপ্তাহের মধ্যে হলফনামা
গোটা বিষয়টা নিয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে স্পিকার এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিরোধী পক্ষের বক্তব্য দেখে তারপর নিজেদের জবাব জানাতে হবে মামলাকারীকে। মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই।



