Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে সংশোধনাগারে থাকা অবস্থায় হলেন জেলার সভাপতি। অন্যদিকে ১৯ দিন জেলবন্দী থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। জেলে বসেই জেলা সভাপতি পদ পেলেন অসিত মজুমদার। নির্বাচনে পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসে ডামাডোল সৃষ্টি হয়। বিধানসভা এবং লোকসভা দুই ভাগে ভেঙ্গে যায় তৃণমূল কংগ্রেস (Asit Majumdar)।

সমস্ত কমিটি ভেঙ্গে দেন (Asit Majumdar)
এরপরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দলের সমস্ত কমিটি ভেঙ্গে দেন। সম্প্রতি তৈরি করা হয় নতুন দলীয় কমিটি। আর সেই কমিটিতেই স্থান পায় অসিত। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদ পেলেন অসিত মজুমদার। অবশেষে ১৯ দিন জেল বন্দী থাকার পর প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের জামিন মঞ্জুর করল চুঁচুড়া আদালত (Asit Majumdar)।
১০ জন তৃণমূল নেতৃত্ব (Asit Majumdar)
বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে দশ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে জেলা জজ অমিত চক্রবর্তী। গত ৩১ মে গ্রেফতার হয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃনমূল বিধায়ক অসিত। সেসময় রাস্তা অবরোধ পুলিশের কাজে বাধা, তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ মোট ১০ জন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন : US Command: মার্কিন কম্যান্ডের নাম থেকে ইন্দো উধাও, ভারতের গুরুত্ব কি কমছে? নয়া বিতর্ক
কাউন্সিলর সহ জেলার নেতৃত্বরা
এদের মধ্যে ছিলেন চুঁচুড়ার পুরপ্রধান, উপপুরপ্রধান, কাউন্সিলর সহ জেলার নেতৃত্বরা। এই মামলায় আগেই জামিন পেয়েছিলেন। তবে ধর্ষনের চেষ্টার মামলায় জেল বন্দী ছিলেন প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার এই মামলায় জামিন পেলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। বিজেপি নেতা স্বপন পাল বলেন, তৃণমূল কংগ্রেস করার লোক নেই। মমতা ব্যানার্জির পাশে শুধু দোলা আর কুনাল। এছাড়া কোন বিধায়ক বা সাংসদরা নেই। আগামী দিনে দলটা করার লোক থাকবে না।



