Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: রাজ্যজুড়ে আবহাওয়ার (Weather Forecast) ব্যাপক রদবদল। একদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির জেরে জারি হয়েছে লাল সতর্কতা। তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শহরের তাপমাত্রা (Weather Forecast)
শুক্রবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (Weather Forecast) যথাক্রমে ৩৫° সেলসিয়াস এবং ২৫° সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫% ছুঁয়েছে, যার ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৪.৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কোথায় কোথায় বৃষ্টি? (Weather Forecast)
শুক্রবার দুপুর পর্যন্ত কলকাতা, (Weather Forecast) হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কার কারণে আবহাওয়া দফতর সাধারণ মানুষকে এই সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।
পাহাড়ে ধসের প্রবল আশঙ্কা
বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারের জয়বীরপাড়ায় ১৮ সেমি এবং জলপাইগুড়ির নাগরাকাটায় ১৩ সেমি রেকর্ড বৃষ্টি হয়েছে।

শুক্রবারের পূর্বাভাস (১৯ জুন): দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুরে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবারের সতর্কতা (২০ জুন): ২০ জুন বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উত্তরবঙ্গের দু-এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির (>২০ সেমি) পূর্বাভাস রয়েছে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি: একটানা এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে দার্জিলিং ও কালিম্পং নিয়ে, যেখানে প্রবল পাহাড়ি ধসের (Landslide) আশঙ্কা রয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় পাহাড়ি রাস্তায় যাতায়াতকারী পর্যটক ও চালকদের সতর্ক করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বজ্রঝড় ও চরম অস্বস্তি
উত্তরবঙ্গে যখন বন্যা পরিস্থিতি, দক্ষিণবঙ্গে তখন উল্টো ছবি। গত ২৪ ঘণ্টায় বীরভূমের তাঁতলোই (১ সেমি) ছাড়া বাকি জেলাগুলি প্রায় শুষ্কই ছিল।
আরও পড়ুন: Cheat Meal: চটপট চিট মিল, কী কী থাকবে প্লেটে?
শুক্র ও শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং হুগলি-সহ বিভিন্ন জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।


