Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর দুই ম্যাচ জিতে শুরুটা ভাল করলেও এবার বিশ্বকাপ অভিযানে ধাক্কা খেল ভারতীয় দল (Shreyanka Patil)।
মেয়েদের ভারতের দলে ধাক্কা (Shreyanka Patil)
এই মুহূর্তে ভারতের মেয়েরা টি-২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। পরপর দুই ম্যাচ জিতে এই মুহূর্তে ভাল জায়গায় রয়েছেন স্মৃতিরা। তবে এবার সেই বিশ্বকাপ অভিযানে ধাক্কা খেলে টিম ইন্ডিয়া (Shreyanka Patil)।
এর আগে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেয়েদের ক্রিকেট নিয়ে আলাদা করে উন্মাদনা বেড়েছে। এবার ভারতের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। একদিকে যেমন সূর্যকুমাররা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তেমন যদি জেমিমা-স্মৃতিরা এই বিশ্বকাপ জিততে পারেন তবে বলা যায় একটা বৃত্ত সম্পন্ন হবে। তবে এর মাঝেই গোড়ালিতে চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল।
গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেলেন অন্যতম ভরসার তারকা অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিল। গ্রুপস্তরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তিনি চোট পান। আশা করা হচ্ছিল তিনি চোট সারিয়ে ফিরতে পারবেন, কিন্তু তাঁর চোট এতটাই গুরুতর যে তাঁকে ছিটকে জেতে হল বিশ্বকাপ থেকেই। তাঁর পরিবর্ত প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে।

নেদারল্যান্ডের বিরুদ্ধে মাত্র একটি বল করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই অফস্পিনারকে। বল করার পর ব্যাটার শট নেন আর তিনি বল ধরে ঘুরে থ্রো করতে যাওয়ার সয় চোট পান। সেই সময় তাঁর গোড়ালি ঘুরে যায় আর সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মেডিক্যাল স্টাফরা মাঠে আসেন এবং প্রাথমিক চিকিৎসা করেন কিন্তু তিনি নিজের পায়ে দাঁড়াতে না পাড়ার কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন (Shreyanka Patil)।
শ্রেয়াঙ্কার ছিটকে যাওয়ার খবর সামনে আসার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা করেছে। প্রেমা রাওয়াতকে দলে ডাকা হয়েছে। যদিও প্রেমা এখনও অভিষেক করেননি দেশের জার্সিতে। ফলে তিনি যদি নামেন তা হলে টি-২০ বিশ্বকাপেই দেশের জার্সিতে অভিষেক করবেন তিনি।
ঘরোয়া ক্রিকেট থেকে উত্থান এই প্রেমার। বিগত বেশ কিছু বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন তিনি। সেই সুবাদেই প্রেমার নাম আসে তাঁর বিকল্প হিসেবে সবার আগে। প্রেমা ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও নজরে আসেন আসেন উইমেন্স প্রিমিয়ার লিগে। তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.২ কোটি টাকায় দলে নেয় ২০২৫ মরসুমে আগে। এর পর ২০২৬-এর নিলামের আগে আরটিএম কার্ড দিয়ে তাঁকে ধরেও রাখে (Shreyanka Patil)।


