Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ৭৯ বছর ধরে হয়নি রাস্তা, ব্যাপক ভোগান্তি এলাকাবাসীর, ১৫ বছরের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদ এলাকাবাসীর, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ,ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা বিজেপির, বিজেপি কাজ করুক দাবি তৃণমূলের। ১৫ বছর ধরে এলাকার উন্নয়নে ব্যর্থ তৃণমূল।সরকার বদল হতেই ক্ষোভ উগড়ে দিচ্ছে এলাকার মানুষ (Ground Reality)।

তীব্র আক্রমণ বিজেপি (Ground Reality)
দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। কাজ হয়নি বিজেপি করুক মেনে নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।স্বাধীনতার ৭৯ বছর অতিক্রান্ত হলেও এখনও পাকা রাস্তার মুখ দেখেনি গাররা গ্রাম। একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শুক্রবার রাস্তা নির্মাণের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গাররা গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Ground Reality)
বাংলা-বিহার সংযোগকারী গাররা গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।গ্রামবাসীদের অভিযোগ, প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এই রাস্তার কারণে। তাঁদের দাবি, প্রতিদিন বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এক হাঁটু কাদা জমে যাওয়ায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

যাতায়াতে সমস্যা হয় (Ground Reality)
এমনকি জরুরি পরিস্থিতিতেও গ্রামে অ্যাম্বুল্যান্স বা দমকল পৌঁছাতে পারে না। অসুস্থ ব্যক্তিদের খাটিয়ায় করে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে গিয়ে অ্যাম্বুল্যান্সে তুলতে হয় বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা। স্থানীয়দের আরও দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে ছাত্রছাত্রীদের নিয়মিত স্কুলে যাতায়াতে সমস্যা হয়।
বাস্তবায়িত হয় না (Ground Reality)
কৃষকদের ক্ষেত থেকে ফসল আনা-নেওয়াতেও চরম দুর্ভোগের শিকার হতে হয়। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থার প্রভাব সামাজিক জীবনেও পড়ছে। অনেক সময় রাস্তার সমস্যার কারণে বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের।বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের সময় বারবার তৃণমূলের নেতারা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হতেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না।
আরও পড়ুন : US Command: মার্কিন কম্যান্ডের নাম থেকে ইন্দো উধাও, ভারতের গুরুত্ব কি কমছে? নয়া বিতর্ক

রাজনৈতিক তরজা
তাই দ্রুত রাস্তা সংস্কার ও স্থায়ী পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা। বিজেপির দাবি তৃণমূল এতদিন পারেনি। এবার মানুষের সমস্যার সমাধান করবে তাদের সরকার।বিজেপি এখন করে দেখাক দাবি তৃণমূলের। অন্যদিকে কাজ হয়নি বিজেপি করুক মেনে নিচ্ছে তৃণমূল নেতৃত্ব।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



