Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ির মেয়রের পদত্যাগের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে নতুন মেয়র ও ডেপুটি মেয়র কে হবেন তা নিয়ে (Deputy Mayor)। শুক্রবার ডেপুটি মেয়র সহ মোট ৩০ জনের অধিক কাউন্সিলর প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন।

ঘোষণা করা হয়নি (Deputy Mayor)
বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতলের সভাপতি কুন্তল রায় জানান, সকল কাউন্সিলরের মতামতের ভিত্তিতে মেয়র ও ডেপুটি মেয়র পদের জন্য দু’জনের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি (Deputy Mayor)।
দত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত (Deputy Mayor)
তিনি বলেন, মেয়রের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার পর এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দল তাদের প্রস্তাব পেশ করবে। দলীয় সূত্রে খবর, সম্ভাব্য মেয়র হিসেবে রানা সরকারের এবং ডেপুটি মেয়র হিসেবে সঞ্জয় পাঠকের নাম বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
রঞ্জন সরকার জানিয়েছেন
ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং আইন মেনেই সবকিছু করা হবে ।
এখন রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে শিলিগুড়ির রাজনৈতিক মহল।



