Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানস্থানের বিরুদ্ধে চোটের কারণে দলে নেই বিরাট কোহলি। কবে ফিরবেন বিরাট সেই নিয়েই এখন জল্পনা (BCCI)।
বিশ্বকাপে দেখা যাবে রো-কো জুটিকে? (BCCI)
এই মুহূর্তে ভারতীয় দল আফগনিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত। টেস্ট সিরিজ জয়ের পর এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে। তবে এই ওয়ানডে সিরিজে রোহিত খেললেও নেই বিরাট কোহলি। আইপিএল-এর সময় চোট পেয়েছিলেন তিনি আর সেই চোটের কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছে স্কোয়াড থেকে। কবে মাঠে ফিরবেন তিনি এই নিয়েই চলছে জল্পনা। এর সঙ্গে আরেকটি বিষয় নিয়ে চর্চা চলছে সেটা হল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেখানে দেখা যাবে এই তারকা জুটিকে? এবার এই নিয়ে উত্তর দিলে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
আফগানদের বিরুদ্ধে সিরিজ শেষ হলে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বিরাট খেলতে পারবেন বলেই আশা করা যাচ্ছে। এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে লন্ডনেই রয়েছেন আর সেখানেই রিহ্যাব করছেন। কয়েকদিন পর তাঁর আসার কথা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে-এ। সেখানে ফিটনেস পরীক্ষার পর যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে।
সংবাদমাধ্যমকে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘কোহলি রিহ্যাব শুরু করেছে। চোট সেরে গিয়েছে প্রায়। আশা করা হচ্ছে, ফিটনেসের ছাড়পত্র নিতে কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরুর সিওই-তে যাবে। সব ঠিকঠাক থাকলে ইংল্যান্ডেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বিরাট (BCCI)।’
ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল নির্বাচন হয়ে গেলেও এখনও একদিনের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ হলে দল ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘আগামী তিন-চার দিনের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল নির্বাচন হতে পারে।’

এরপরেও সবথেকে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। এই মুহূর্তে বিরাট-রোহিতকে নিয়ে কোনও সমস্যা না থাকলেও বিশ্বকাপ খেলার ব্যাপারে বোর্ড সচিব নিশ্চিয়তা দিতে চাননি। তিনি জানান অনেক কিছুর উপর নির্ভর করছে এটা। তিনি বলেন, ‘‘বোর্ডের প্রধান হিসাবে বলতে পারি, আমাদের একটি অত্যন্ত সুসংহত এবং বিশেষজ্ঞ দল রয়েছে। এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট কমিটি, নির্বাচক কমিটি, দলের কোচ, অন্য সাপোর্ট স্টাফ, সংশ্লিষ্ট খেলোয়াড় সকলে যুক্ত থাকে। নিয়মিত আলোচনা, বিশ্লেষণ চলে।’
আরও পড়ুন: NEET-UG 2026: পরীক্ষার্থীদের সুবিধায় নবান্নের বিশেষ উদ্যোগ
তিনি স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে রো-কো জুটিকে নিয়ে কোনও মন্তব্য করা এখনও ঠিক নয়। যেহেতু অনেকটা সময় রয়েছে সেই কারণে আগেভাগে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বোর্ড সচিব বলেন, ‘আমাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। ধারাবাহিক প্রক্রিয়া এটা। এ জন্য বিশেষ বৈঠক ডাকার প্রয়োজন হয় না। তা ছাড়া সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের কাছে সবটা প্রকাশ করা ঠিক নয়। কৌশলের অংশ এগুলো। এগুলো বোর্ডের ভিতরে থাকাই ভাল (BCCI)।


