Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলায় তৈরি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তি। সংরক্ষণ করা হবে হুগলির জিরাটে তাঁর পৈত্রিক ভিটা(CM Shyamaprasad)। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা (CM Shyamaprasad)
রাজ্যে প্রথমবার ২০ জুন সরকারি উদ্যোগে পালন হয় ‘পশ্চিমবঙ্গ দিবস’। আর এই বিশেষ দিনেই বাংলায় পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরে ছিল সাজো সাজো রব। বিকেল চারটের পর প্রধানমন্ত্রীর কপ্টার তারকেশ্বরে নামতেই, তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভাস্থলে তখন উপচে পড়ে মানুষের ভিড়, নিরাপত্তা ছিল আঁটসাঁটো। মঞ্চে বন্দে মাতরম গানের মাধ্যমে বরণ করা হয় প্রধানমন্ত্রীকে। তাঁর হাতে তুলে দেওয়া হয় বাংলার বিখ্যাত রসগোল্লার হাঁড়ি, জলভরা সন্দেশ এবং তারকেশ্বরের শিবলিঙ্গ ও ডোকরার দুর্গামূর্তি।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই মঞ্চ থেকেই বাংলার কৃতি সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, দেশভাগের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য ভূমিকার কারণেই আজ পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই তাঁর স্মৃতি রক্ষার্থে এবার বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুটের বিশাল মূর্তি তৈরি করা হবে। হুগলির জিরাটে তাঁর পৈত্রিক ভিটা ক্রয় করে সংস্কার করবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(CM Shyamaprasad)।
সব মিলিয়ে বলা যায়, প্রথমবার সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাসকে পুনরুজ্জীবিত করার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Shyamaprasad)।



