Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে উন্নয়নের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Tarakeswar Modi)। তারকেশ্বরের মঞ্চ থেকে তাঁর দাবি আগের সরকারের আমলে রাজ্যে ‘কাটমানি’ চলত। ফলে পশ্চিমবঙ্গে উন্নয়নের কাজ হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। ফলে রাজ্যে উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর দাবি, “এবার বাংলা থামবে না। ইতিহাস গড়বে।” মোদি মঞ্চ থেকে বলেন, “বাংলা শৃঙ্খলমুক্ত হয়েছে। বাংলার গৌরব ফিরে আসার কাজ শুরু হয়েছে। নিজের ভবিষ্যৎ তৈরির পথে রয়েছে এরাজ্য।”
মোদির ‘কাটমানি’তোপ (Tarakeswar Modi)
আগের দুই সরকারকে কটাক্ষ করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় দশকের পর দশক ধরে বামপন্থী ও তৃণমূল যে গর্ত খুঁড়েছিল, তা ঠিক করতে ডবল ইঞ্জিন সরকার সুপারফাস্ট স্পিডে কাজ শুরু করেছে।” তৃণমূল সরকারের সময়ে কাটমানি চলত বিভিন্ন ক্ষেত্রে। কেন্দ্রের উন্নয়নমুখী প্রকল্পগুলি চালু করা হয়নি। মেট্রো রেলের প্রকল্পও আটকেছিল। বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রের প্রকল্প শুরু হচ্ছে। মেট্রোর কমলা লাইনের কাজ শেষ হবে। দাবি মোদির।
পশ্চিমবঙ্গ দিবস থেকে রাজ্যে পিএম ফসল বিমা যোজনা শুরু হয়েছে। মোদি জানান, অসময়ে কৃষকদের সহায়তা করবে এই বিমা। কৃষকের পরিবারের সমস্যায় কাজে লাগবে। ন্যূনতম সহায়ক মূল্য থেকে শুরু করে কৃষি সংক্রান্ত বিষয়গুলি ডিজিটালি দেখা যাবে। খেত বাঁচাও অভিযান চলছে। কৃষকদের তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানের চাষের জমি দিতে হবে(Tarakeswar Modi)।”
আরও পড়ুন: Sydney London Flight: ২২ ঘণ্টার নন-স্টপ ফ্লাইট! সিডনি থেকে লন্ডন একটানা উড়বে ক্যান্টাস
একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি। রেলের হাসপাতাল থেকে ফসল বিমা যোজনা(Tarakeswar Modi)। গ্রামীণ সড়ক যোজনার ৪৯টি রাস্তার উন্নয়নের প্রকল্পও উদ্বোধন করা হয়েছে। বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মৎস্য বাজারের উদ্বোধন করেছেন। মোদি এদিন নদিয়ার হরিণঘাটায় ছাগল প্রতিপালনের জন্য ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করেন।



