Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্পেনের পর এ বার উরুগুয়েকেও আটকে দিল কাবো ভার্দে। ২-২ গোলে ড্র হল খেলা (Cabo Verde vs Uruguay)। পর পর দুই ম্যাচে পয়েন্ট পেয়ে বিশ্বকাপের নকআউটের স্বপ্ন দেখছে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ।
নিজেদের প্রমাণ করল কাবো ভার্দে (Cabo Verde vs Uruguay)
প্রথম ম্যাচেই স্পেনকে থামিয়ে দিয়েছিল প্রথম বিশ্বকাপ খেলা পাঁচ লাখের দেশ। সেই সময় অনেকেই এটাকে কাকতালীয় বলে দাগিয়ে দিচ্ছিলেন কিন্তু দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ম্যাচ ড্র করে তাঁরা প্রমাণ করে দিল যে কাকতালীয় নয় বরং বিশ্বকাপে নিজেদের ছাপ ফেলতে এসেছে কাবো ভার্দে (Cabo Verde vs Uruguay)।
ম্যাচ শুরুর সময় অনেকেই ভেবেছিলেন এই ম্যাচ হয়ত উরুগুয়ে নিজেদের নামে লিখবে কিন্তু খেলার শেষে ফলাফল দাঁড়াল ২-২। এই ম্যাচ ড্র করে নিজেদের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল এই চর্চিত দেশ। এরপর শেষ ম্যাচে যদি সৌদি আরবকে হারিয়ে দিতে পারে তবে পরের রাউন্ডে পৌঁছে যাবেন তাঁরা।
এই গুরুত্বপূর্ণ দিনের শুরুটা হয়েছিল স্পেনের হাত ধরে। প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে তারা বুঝিয়ে দিয়েছেন কেন তারা অন্যতম ফেভারিট। সৌদি আরবকে হারিয়ে ৪-০ গোলে নিজেদের জাত চিনিয়েছে। বিশ্বকাপ অভিষেকেই নজর কেড়েছেন লামিন ইয়ামাল। গোলের শুরুটা তাঁর পা থেকেই। আর এর সঙ্গেই রেকর্ড বুকে নাম তুলেছেন তিনি (Cabo Verde vs Uruguay)।

স্পেনের পর বিশ্ব ফুটবলের নজর ছিল কাবো ভার্দের দিকে। তবে তারা এবার প্রমাণ করে দিল যদি কোনও দল তাদের হালকা ভাবে নেয় তবে তাদের ভুগতে হবে। স্পেনের বিরুদ্ধে রক্ষণের প্রাচীর তুলে পয়েন্ট পেয়েছিল তারা। সেই রক্ষণ এক বারের জন্যও ভাঙতে পারেনি ২০১০ সালের বিশ্বজয়ী দল। উরুগুয়ের বিরুদ্ধে অবশ্য জেতার চেষ্টা করেছে কাবো ভার্দে, শুধু রক্ষণের আবরণ ছেড়ে আক্রমণের দিকেও মন দিয়েছে। দু’গোল খেলেও দু’গোল শোধ করেছে তারা। কোনও ঋণ রাখেনি।
আরও পড়ুন: Spain vs Saudi Arabia: স্প্যানিশ আর্মাডার সামনে চূর্ণ সৌদি দুর্গ, নজির ইয়ামালের
এই ম্যাচের শুরুটা করেছিল কাবো ভার্দে। ২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যান তারা। তবে বিরতির আগে জোড়া গোলে ব্যবধানবাড়িয়ে নেয় উরুগুয়ে। এই লাতিন আমেরিকার দেশ ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও আগুস্তিন কানোবায়োর গোলে এগিয়ে যায়। তবে কাবো ভার্দেও হাল ছাড়ার পাত্র নয়। হেলিয়ো ভারেলার গোলে সমতা ফেরায় কাবো। বাকি সময় আর রক্ষণ ভেঙে গোল করতে পারেনি উরুগুয়ে (Cabo Verde vs Uruguay)।


