Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের ম্যাজিক দেখিয়েছে লিয়োনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধেও সেই ম্যাজিক দেখার অপেক্ষায় বিশ্ব (Lionel Messi)।
রেকর্ড গড়ার মুখে মেসি (Lionel Messi)
ফুটবল হোক বা ক্রিকেট, সেখানে একদিকে যেমন রেকর্ড তৈরি হয় তেমন আবার সেই রেকর্ড ভেঙে লেখা হয় নতুন রেকর্ড। এক প্রজন্মের রেকর্ড ভাঙে আরেক প্রজন্ম। এটাকে যেন নিজের দৈনিক যাপনে নিয়ে এসেছেন মেসি। সোমবার ভারতীয় সময় অনুযায়ী রাত আর সেই রাতেই নতুন বিশ্বরেকর্ড গড়ার মুখে এলএম ১০। একটি মাত্র গোল করলেও বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে ফেলবেন এই কিংবদন্তি (Lionel Messi)।
প্রথম ম্যাচেই মেসিকে দেখা গেছে তাঁর চেনা ছন্দে। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন এবং একাই দলকে জিতিয়েছেন। সেই ছন্দ অস্ট্রিয়ার বিরুদ্ধেও বজায় রাখতে পারলেই নতুন রেকর্ড লিখবেন তিনি। নিজের রেকর্ডের পাশাপাশি আর্জেন্টিনাকেও নক আউটে তুলবেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় আপাতত যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন মেসি। আগে এই রেকর্ড একক ভাবে ছিল মিরোস্লাভ ক্লোজের দখলে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ১৬টি গোল করেছিলেন জার্মানির তারকা আর মেসির গোল সংখ্যাও এখন ১৬ (Lionel Messi)।

আরও পড়ুন: Ambubachi 2026: রজঃস্বলা মা কামাখ্যা, অম্বুবাচীর আসল অর্থ কী?
আলজেরিয়া ম্যাচে নামার আগে মেসির নামের পাশে ছিল ১৩ গোল। সেই ম্যাচে হ্যাটট্রিক করায় তাঁর গোলের সংখ্যা দাড়িয়েছে ১৬তে। অর্থাৎ, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্লোজেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি গোল করলেই তাঁকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হবেন মেসি।
এই মুহূর্তে পারিবারিক দিক থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মেসি। তাঁর বাবা অসুস্থ। সেই কারণে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর কাঁদতে দেখা গেছে মেসিকে। পরে তিনি জানিয়েছিলেন এই কান্নার সঙ্গে ফুটবলের যোগ নেই বরং সেটা রয়েছে তাঁর ব্যক্তিগত বিষয়ের সঙ্গে। এবার সেই ছন্দ নিয়ে মাঠে নামবেন মেসি আর সমর্থকরা তৈরি মেসি ম্যাজিক দেখার জন্য (Lionel Messi)।


