Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রুপের খেলা শেষ। প্রতিটি দল নিজেদের তিনটি করে ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। এই তিনটি গ্রুপের ফলাফল কী জেনে নিন এক নজরে (World Cup)।
এক নজরে বিশ্বকাপের রিক্যাপ (World Cup)
বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন প্রায় শেষ লগ্নে। শুরুর উন্মাদনা এখন অনেকটাই ঢেকে গেছে বিদায়ের সুরে। কিছু দলকে ঘিরে যেমন রয়েছে উল্লাস পরের পর্বে যাওয়ার জন্য তেমন কিছু দলকে গ্রাস করেছে বিষাদের সুর। তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে বিশ্বকাপের ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রুপের খেলা শেষ। এই তিন গ্রুপের দলগুলি নিজেদের তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। এক নজরে সেই ম্যাচের সামগ্রিক চিত্র (World Cup)।
গ্রুপ এ
মেক্সিকো (তিন ম্যাচে ৯ পয়েন্ট)
গ্রুপ ‘এ’-র শীর্ষে রয়েছে মেক্সিকো। তিনটি ম্যাচই জিতেছে তারা। প্রথম তিন গ্রুপে তারাই একমাত্র দেশ যারা তিনটি ম্যাচই জিতেছে। নকআউটের প্রথম রাউন্ডে সি, ই, এফ, এইচ ও আই গ্রুপের মধ্যে কোনও একটি তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। ২ জুলাই ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায় সেই ম্যাচও নিজেদের দেশের মাটিতে খেলবে মেক্সিকো।
দক্ষিণ আফ্রিকা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবথেকে বড় অঘটন ঘটিয়েছে দক্ষিণ কোরিয়া। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম বার বিশ্বকাপের নকআউটে উঠেছে তারা আর সেই উল্লাস দেখা গেছে মাঠের মধ্যে ফুটবলার থেকে সমর্থক সবার মধ্যে। ২৮ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় বিশ্বকাপের এক আয়োজক দেশ কানাডার বিরুদ্ধে খেলতে নামবে তারা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এই ম্যাচ (World Cup)।
দক্ষিণ কোরিয়া (তিন ম্যাচে ৩ পয়েন্ট)
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিজের উপর চাপ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এখনও আশার এল রয়েছে তাদের। তবে তাদের নিজেদের হাতে কিছু নেই। তাদের অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির ম্যাচের উপর।
চেকিয়া (তিন ম্যাচে ১ পয়েন্ট)
প্রত্যাশা থাকলেও চলতি বিশ্বকাপে হতাশ করেছে চেকিয়া। তিন ম্যাচে মাত্র একটি ড্র করেছে তারা। বাকি দুই ম্যাচ হেরেছে। গ্রুপে সকলের শেষে চেকিয়া। ফলে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে (World Cup)।

গ্রুপ বি
সুইৎজারল্যান্ড (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
তিন ম্যাচের মধ্যে তারা দুটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। পরের পর্বে ৭ পয়েন্ট নিয়ে পৌঁছেছে। এবার বেশ ভাল ছন্দে রয়েছে তারা। তবে নকআউটে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ই, এফ, জি, আই ও জে গ্রুপের মধ্যে কোনও এক তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে কানাডায় খেলবে তারা। ৪ জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
কানাডা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
আয়োজক দেশ কানাডা একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। ফলে দ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে অন্যতম আয়োজক দেশ। ফলে নকআউটে আমেরিকায় গিয়ে খেলতে হবে তাদের। ২৮ জুন ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে তারা। দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে (World Cup)।
বসনিয়া ও হারজেগোভিনা (তিন ম্যাচে ৪ পয়েন্ট)
বসনিয়া গোলপার্থক্যে কানাডার থেকে নীচে শেষ করেছে। তবে এখনও সুযোগ রয়েছে তাদের কিন্তু সেই নিজেদের হাতে নিজেদের ভাগ্য নেই। তার জন্য বাকি সব গ্রুপের ম্যাচের উপর নির্ভর করতে হবে। তবে ৪ পয়েন্ট থাকায় নকআউটে যাওয়ার ভাল সুযোগ রয়েছে বসনিয়ার।
কাতার (তিন ম্যাচে ১ পয়েন্ট)
গত বারের আয়োজক দেশ হিসাবে গ্রুপের একটি ম্যাচ থেকেও পয়েন্ট পায়নি কাতার। তবে এ বার অন্তত ১ পয়েন্ট পেয়েছে তারা। সেটাই তাদের সাফল্য বা প্রাপ্তি এই বছরের। চার নম্বরে শেষ করে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে এই দেশ।
গ্রুপ সি
ব্রাজিল (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেছিল সাম্বা ব্রিগেড। তবে পরের দুটি ম্যাচই জিতেছে ব্রাজিল। গ্রুপে শীর্ষে থেকেই শেষ করেছে তারা। ২৯ জুন ভারতীয় সময় সাড়ে ১০টায় নকআউটের ম্যাচ খেলতে নামবে ভিনি-নেইমাররা। ব্রাজিলের বিপক্ষ হিসেবে থাকবে ফ গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করা দল। নেদারল্যান্ডস, জাপান বা সুইডেনের মধ্যে এক দেশের বিরুদ্ধে খেলতে হবে ব্রাজিলকে (World Cup)।
আরও পড়ুন: South Africa: অঘটনের বিশ্বকাপ, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা
মরক্কো (তিন ম্যাচে ৭ পয়েন্ট)
ব্রাজ়িলের সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে ব্রাজিলের নীচে রয়েছে মরক্কো। নকআউটে তারা খেলতে নামবে ৩০ জুন ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায়। এফ গ্রুপের শীর্ষে শেষ করা দলের বিরুদ্ধে খেলবে তারা। অর্থাৎ, নেদারল্যান্ডস, জাপান বা সুইডেনের মধ্যে এক দেশের বিরুদ্ধে খেলতে হবে মরক্কোকে (World Cup)।
স্কটল্যান্ড (তিন ম্যাচে ৩ পয়েন্ট)
একটি ম্যাচ জেতায় বিশ্বকাপের নকআউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ড দলের। আপাতত তিন নম্বরে রয়েছে তারা। অন্য দলের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডকে।
হাইতি (তিন ম্যাচে ০ পয়েন্ট)
প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমে ভাল অভিজ্ঞতা হল না হাইতির। তিনটি ম্যাচই হেরেছে তারা। চার নম্বরে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি। বিশ্বকাপে দু’টি গোল করেছে হাইতি। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এটাই তাদের দলের বড় প্রাপ্তি (World Cup)।


