Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইদানিং ডিমের যা কদর বেড়েছে, চারিদিকে তার রমরমা (Barasat)। সোম কিংবা রবি প্রতিদিন ডিম খোয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। কিন্তু সেই ডিম যদি পেটে না গিয়ে ধুপ করে মাথায় পরে তখন ঠিক কেমন লাগবে জানা আছে?

ডিম হামলা (Barasat)
বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিম ছোড়া ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Barasat)। অভিযোগ, হঠাৎই কয়েকজন যুবক এসে তাঁর বাড়িকে লক্ষ্য করে একাধিক ডিম ছোড়ে। সেই সঙ্গে বাড়ির কাচের জানালাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা আতঙ্কিত (Barasat)
ঘটনার সময় অশ্বিনী মুখোপাধ্যায় বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন পরিবারের এক মহিলা সদস্য। তিনি জানান, আচমকাই কয়েকজন যুবক এসে বাড়ির দিকে ডিম ছুড়তে শুরু করে এবং জানালার কাচ ভেঙে দেয়। ঘটনার আকস্মিকতায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন : Jennifer Winget: নতুন জীবনের পথে জেনিফার? জোর চর্চা বিনোদন মহলে
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।



