Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ২৬ বছর পর ফের একবার বাংলা সিনেমা জগতের (Anupam Kher) সঙ্গে যুক্ত হতে চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তাঁর নতুন এই বাংলা ছবির নাম রাখা হয়েছে ‘শুরু থেকে শুরু’। পি ডব্লিউ ডি টেন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অনুপম খেরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
কলকাতায় উচ্ছ্বসিত অভিনেতা (Anupam Kher)
কলকাতায় এসে এই নতুন সফরের কথা ঘোষণা (Anupam Kher) করার পাশাপাশি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। শহর কলকাতার প্রশংসা করে তিনি জানান, কলকাতায় পা রেখেই তিনি এক পরম শান্তি ও একবারে ‘শুদ্ধ, তরতাজা বাতাস’ অনুভব করেছেন।
আরও সুখবর
তবে শুধু সিনেমা করাই নয়, কলকাতার বিনোদনপ্রেমী ও অভিনয় শিখতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য এক বড় সুখবর নিয়ে এসেছেন তিনি। কলকাতায় খুব শীঘ্রই একটি নতুন অভিনয়ের স্কুল চালু করা হবে, যার নাম ‘অনুপম খের অ্যাক্টিং স্কুল’।

‘শুরু থেকে শুরু’ ছবিটির হাত ধরে যেমন টলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, তেমনই অনুপম খেরের এই অ্যাক্টিং স্কুল কলকাতার অভিনয় জগতের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Passport Fees: পাসপোর্ট তৈরির ফি এক ধাক্কায় বৃদ্ধি, গুনতে হবে কত টাকা?


