Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিল ছন্দে থাকা স্পেন (Spain)।
শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ স্পেনের (Spain)
২০২৬ বিশ্বকাপ যত এগোচ্ছে ততই টানটান থ্রিলারে পরিণত হচ্ছে এই মেগা মঞ্চ। একদিকে দক্ষিণ আফ্রিকার পরের পর্বে যাওয়া আবার উরুগুয়ের ছিটকে যাওয়া বিশ্বকাপ থেকে, অঘটনের এমন প্রদর্শনী খুব যে বারবার দেখা যায় এমন নয় (Spain)।
প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে চার বার কিন্তু এই চার বারই জয় অধরা। সেই অধরা মাধুরী এল না ২০২৬ বিশ্বকাপের মঞ্চেও। সঙ্গে দোসর অঘটন। স্টার পাওয়ার থাকা সত্ত্বেও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হল উরুগুয়েকে।
তিন ম্যাচের একটাতেও এল না জয়, মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন ফেদেরিকো ভালভের্দেরা। ‘H’ গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় তুলে নিল স্পেন। দলের হয়ে একমাত্র গোলটি করে নজর কাড়লেন আলেক্স বায়েনা। তিন ম্যাচের স্পেনের পয়েন্ট সাত (Spain)।

বিশ্বকাপে টিকে থাকার জন্য শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল উরুগুয়ের, এই ম্যাচ ড্র করলেও হত। কিন্তু সেটাও করতে ব্যর্থ হল উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের বিরুদ্ধে ড্রয়ের খেসারত দিতে হলো তাদের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে। স্পেনের বিরুদ্ধে হেরে গিয়ে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল উরুগুয়ে।

অন্য দিকে গ্রুপের প্রত্যেকটা ম্যাচে ড্র করে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে পৌঁছে গেল কেপ ভার্দে। এটা তাঁদের কাছে অনেক বড় প্রাপ্তি, প্রথম ম্যাচেই স্পেনকে আটকে দিয়ে চমক দিয়েছিল পাঁচ লাখ জনসংখ্যার এই দেশ। ২০২২ সালের পরে এ বারেও বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দেশ উরুগুয়ে (Spain)।
প্রথম ম্যাচে আটকালেও সেই ম্যাচ এবং পরের দুই ম্যাচ ফর্মে থাকার প্রমাণ দিয়েছে স্পেন। কেন তাঁরা অন্যতম দাবিদার সেটাও নিজেদের খেলা দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইয়ামেলরা। ফর্মে থাকা স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্টের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালাচ্ছিল উরুগুয়ে। প্রথম ১০ মিনিটে অন্তত তিনবার গোলের সুযোগ তৈরি করে তারা। তবে ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে স্পেন। তবে ফাইনাল থার্ডে গিয়ে বারবার খেই হারায় স্পেন। উল্টোদিকে নুনেজ, আরাউহো, ভালভের্দেরা স্পেনের বক্সে হানা দেন। কিন্তু খেলার গতির বিরুদ্ধে ৪২ মিনিটে লিড নেয় স্পেন।
আরও পড়ুন: Norway vs France: দেম্বেলের হ্যাটট্রিকের কাছে পরাস্ত ভাইকিংরা
উরুগুয়ের বক্সের বাইরে ডান প্রান্তে পড়ে যান ইয়ামাল। তবে বল পেয়ে ক্রস রাখেন মার্কোস ইয়োরেন্তে। তিন ডিফেন্ডার মার্ক করতে পারেননি আলেক্স বায়েনাকে। বল পেয়ে হালকা টার্ন নিয়ে শট নেন তিনি। সহজেই যা সেভ করতে পারতেন গোলকিপার মুসলেরা, সেটাই ভুল করে তাঁর হাতে লেগে জড়িয়ে যায় জালে।
দ্বিতীয় অর্ধে গোলকিপার মুসলেরাকে তুলে নেন উরুগুয়ের কোচ বিয়েলসা। ৫৭ মিনিটের মাথায় তুলে নেন ভালভের্দেকেও। তবে মরিয়া চেষ্টা করেও গোল শোধ করতে পারেননি বাকিরা। একাধিক সুযোগ নষ্ট করেন তাঁরা। অন্য দিকে নিকো উইলিয়ামস, দানি ওলমো, ফাবিয়ান রুইসরা নেমেও ব্যবধান বাড়াতে পারেননি। শেষে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে স্পেন (Spain)।


