Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra Birthday) সম্পর্কের রসায়ন ফের একবার উঠে এল আলোচনায়। রুক্মিণীর জন্মদিনে দেবের বিশেষ শুভেচ্ছা বার্তা শুধু অভিনেত্রীর দিনটিকেই আরও স্পেশাল করে তুলল না, পাশাপাশি সামনে নিয়ে এল তাঁদের আসন্ন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র নতুন ঝলকও।
ভালোবাসায় ভরা পোস্ট (Rukmini Maitra Birthday)
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর (Rukmini Maitra Birthday) উদ্দেশে ভালোবাসায় ভরা একটি পোস্ট করেন দেব। সেই পোস্টে প্রকাশ্যে আসে ছবিতে রুক্মিণীর চরিত্র মঞ্জুর নতুন লুক। সাদামাটা সাজ, হালকা মেকআপ আর মুখের মিষ্টি হাসিতে একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। উত্তরবঙ্গের করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে রুক্মিণীকে দেখা যাবে তাঁর স্ত্রী মঞ্জুর ভূমিকায়।
নতুন পোস্টার প্রকাশ
এর আগে নারী দিবসে ছবির প্রথম ঝলকে রুক্মিণীর চরিত্রের আভাস দিয়েছিলেন দেব। এবার জন্মদিনের দিন নতুন পোস্টার প্রকাশ করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন তিনি। নিজের বার্তায় রুক্মিণীর সুস্থতা, সুখ এবং শান্তি কামনা করেছেন দেব। তাঁর এই পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

দেব ও রুক্মিণীর জুটি এর আগেও ‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’-এর মতো ছবিতে দর্শকদের মন জয় করেছে। দীর্ঘদিন পর ফের বড় পর্দায় তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: Hooghly GI Tag: চার ঐতিহ্যে নতুন পালক, জিআই ট্যাগে বিশ্ব দরবারে হুগলি
২০১৭ সাল থেকে এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বহাল রয়েছে। ব্যক্তিগত সম্পর্কের নানা আলোচনা থাকলেও নিজেদের জায়গায় দু’জনেই বরাবর একে অপরের পাশে থেকেছেন। এবার ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’য় তাঁদের নতুন রসায়ন কতটা মন ছুঁয়ে যায়, সেটাই দেখার।


