Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নকআউটে পৌঁছানোর জন্য মদ্রিচদের কাছে ঘানার বিরুদ্ধে ম্যাচ ‘ডু অর ডাই’ (FIFA World Cup)।
টানটান লড়াই গ্রুপ ‘এল’-এর (FIFA World Cup)
গ্রুপ ‘এল’-এর লড়াই কার্যত জমে উঠেছে। শেষ ম্যাচে তিনটে দলের মধ্যে যে কোনও দল শেষ করতে পারে শীর্ষে গিয়ে। এই মুহূর্তে এই গ্রুপের শীর্ষে রয়েছে নেগ্লেন। হ্যারি কেনদের পয়েন্ট চার। আগের ম্যাচে যদি ঘানার বিরুদ্ধে গোল শূন্য অবস্থায় না আটকাত তবে শীর্ষে থেকেই শেষ করত তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানা। তবে তৃতীয় স্থানে থাকার ক্রোয়েশিয়ার জন্য এই ম্যাচ মরণ-বাঁচনের (FIFA World Cup)।
নক আউটে ওঠার জন্য লুক মদ্রিচদের আজ নামতে হবে ঘানার বিরুদ্ধে। ক্রোশিয়ার কাছে কাছে ঘানার বিরুদ্ধে ম্যাচটা ‘ডু অর ডাই।’ অন্য দিকে, টমাস তুচেলের ইংল্যান্ডের লক্ষ্য শুধু পানামাকে হারানো নয়, বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে শেষ করা।
প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেও ঘানার ডিফেন্স ভেঙে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ইংল্যান্ডের সফল স্ট্রাইকার হ্যারি কেন তবে সেই ম্যাচে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দলের কোচকেও। গোল্ডেন বুটের দৌড়ে মেসি, রোনাল্ডো, এমবাপেদের ধরতে এই ম্যাচে গোল করতে মরিয়া হয়ে উঠবেন হ্যারি কেন।
তিনি বলেছেন, ‘ঘানা ম্যাচে আমি গোল করতে পারিনি। এটা আমাকে বেশ যন্ত্রণার মধ্যে রেখেছে। পানামা ম্যাচে গোল করে ঘুরে দাঁড়াতে চাই আমি।’ শুধু হ্যারি নয়, এই টিমে রয়েছেন জুড বেলিংহ্যাম, মার্কাস, বুকায়ো সাকা, ডেক্লান রাইসের মতো স্কোরারও। কোচ তুচেল তাই বড় ব্যবধানে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এখন দেখার শেষে পর্যন্ত টেবিলে কী কী বদল আসে (FIFA World Cup)।


