Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর সিকিমে টানা মুষলধারে বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয় নেমে এসেছে(North Sikkim)। জংগু এলাকার ফিডাংয়ের ফি খোলার উপর বেইলি ব্রিজটি সম্পূর্ণভাবে ভেসে গেছে। শনিবার গভীর রাতে প্রবল স্রোতের চাপে সেতুটি ধসে পড়ে, যার ফলে ফিডাং–সাংকালাং সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সেতু ভেসে একাধিক গ্রাম বিচ্ছিন্ন
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই সেতুটি জংগু অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছিল। সেতু ভেসে যাওয়ায় একাধিক গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি জরুরি চিকিৎসা পরিষেবা, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সেতু পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Bengal Rain: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা! দক্ষিণবঙ্গেও বাড়বে ঝড়-বৃষ্টির দাপট
উল্লেখ্য, চলতি বর্ষায় উত্তর সিকিমে একের পর এক ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার জেরে যোগাযোগ ব্যবস্থা বারবার বিপর্যস্ত হচ্ছে(North Sikkim)।



