Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষ প্রতিবেদন দেবযানী সরকার: ইসকনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে রাধারমণ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে (Radharamn Das)। এক্স হ্যান্ডেলে নিজেই সে কথা জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি রাধারমণ দাস। একইসঙ্গে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে তিনি আর ইসকনের পক্ষ থেকে সংবাদমাধ্যম, সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অথবা কোনও সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবেন না।

রাধারমণ দাস দাবি করেছেন (Radharamn Das)
রবিবার এক্স হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে রাধারমণ দাস দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের পিছনে মূলত ছয়টি কারণ রয়েছে। তিনি জানান, বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের ওপর নির্যাতনের প্রসঙ্গে প্রকাশ্যে বক্তব্য রাখা এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থনে সরব হওয়া ছিল প্রথম কারণ।
মেনকা গান্ধীকে আইনি নোটিস (Radharamn Das)
এছাড়াও, ইসকন সম্পর্কে মন্তব্য করায় মেনকা গান্ধীকে আইনি নোটিস পাঠানো, কৌতুকশিল্পী সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়ের, ‘সনাতন নির্মূল’ মন্তব্যের বিরোধিতা করে সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে বক্তব্য রাখা, ১৯৭৬ সালের নিউ ইয়র্ক রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক যোগসূত্র নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা এবং গত ২৯ মে একটি বৈদ্যুতিন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়াকেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: Rannaghor: রান্নার নানা স্বাদ: জি বাংলায় শাশুড়ি বউমার রান্নাঘর
রাধারমণ দাস লিখেছেন
তিনি ইসকন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন এবং তাদের নির্দেশ মেনে চলবেন। সেই কারণে, ইসকনের পক্ষে তিনি আর কোনও সংবাদমাধ্যমে কথা বলবেন না বা জনসমক্ষে কোনও বিবৃতি দেবেন না। সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও তাঁর এই অবস্থানকে সম্মান জানানোর আবেদন করেছেন রাধারমন দাস।



