Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সীমান্তবর্তী এলাকায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই এবার কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে জমি মাপজোকের কাজ শুরু করল বিএসএফ এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর(BSF Border Fencing)। মঙ্গলবার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে আধিকারিকরা সরেজমিনে পরিদর্শন করেন এবং কোথায় কাঁটাতারের বেড়া দেওয়া হবে, সেই জায়গাগুলি চিহ্নিত করার কাজ শুরু করেন।
খুঁটি গেড়ে সীমান্ত চিহ্নিতকরণের কাজ (BSF Border Fencing)
বিএসএফের তরফে কোন এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া যাবে, সেই সমস্ত জায়গা ম্যাপ দেখে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। পরে সেই নির্ধারিত এলাকাগুলিতে খুঁটি গেড়ে সীমান্ত চিহ্নিতকরণের কাজও শুরু করা হয়। এদিন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের পাশাপাশি বিএসএফ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় গ্রামবাসীরাও, যাদের জমির উপর দিয়েই কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জমি জটিলতায় আটকে কাজ
জানা গিয়েছে, চিকেন নেক সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই প্রায় সাড়ে চার কিলোমিটার জায়গা কাঁটাতারবিহীন অবস্থায় ছিল। ফলে অনুপ্রবেশ, গরু পাচার ও মানব পাচারের মতো অভিযোগ বারবার সামনে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের তরফে সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ এগোয়নি।
বেড়া নির্মাণে বড় পদক্ষেপ (BSF Border Fencing)
অবশেষে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতেই সীমান্তে বেড়া নির্মাণের কাজ বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কোথায় রাস্তা হবে এবং কোন অংশে কাঁটাতারের বেড়া তৈরি হবে, তা নির্ধারণ করেই দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুন: Fort Williams CBI: ফোর্ট উইলিয়ামে সিবিআই হানা: ঘুষকাণ্ডে গ্রেফতার সেনা কর্নেল
উদ্যোগে খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা (BSF Border Fencing)
এই উদ্যোগে খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্তে অনুপ্রবেশ ও পাচারের ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং নিরাপত্তা আরও জোরদার হবে।



