Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্বল আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে দলে অনেক বদল করলেও কাজে লাগেনি কিছুই। লজ্জার হার গম্ভীর বাহিনীর (Ireland)।
আয়ারল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত (Ireland)
এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতের এমন শোচনীয় অবস্থা হবে সেটা বোধহয় ভারতীয় সমর্থকদের মেনে নেওয়া খুবই কষ্টের। এরপর যদিও ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন করা হয়। ব্যাটিং ফর্মের কারণে সূর্যকুমার যাদবকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হয় শ্রেয়স আইয়ারকে। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে শুরুতেই মুখ থুবড়ে পড়ল অধিনায়ক শ্রেয়স এবং তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল (Ireland)।
একদিকে যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে সবাই মেতে সেই সময় ভারতীয় ক্রিকেটে ঘটে গেল চূড়ান্ত বিপর্যয়। আয়ারল্যান্ডের মত দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসে আছে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের এমন অবস্থা প্রত্যাশিত নয়। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও এক রানে হেরে যায় ভারত।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জেতে ৩৪ রানে। ১৮২ রান তাড়া করতে নেমে ভারত ১৪৮ রানে অলআউট হয়ে যায়। এ দিনও সেই একই ব্যর্থতার ছবি দেখা গেল। রবিবার আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৪ রান। তিন নম্বর ব্যাটার হ্যারি টেক্টর ৪৭ বলে ৫৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন বেঞ্জামিন কালিৎজ। ২৩ বলে ৩৭ করেন তিনি। এর বাইরে আর কেউ বড় রান পাননি (Ireland)।

আরও পড়ুন: Canada: বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত কানাডার
ভারতের হয়ে বোলিংয়ে এই ম্যাচে নজর কেড়েছেন প্রিন্স যাদব। ২২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। অর্শদীপ সিং এবং শিবম দুবে নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন হর্ষিত রানা। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক করেন প্রিন্স যাদব ও সুয়াংশ।
১৫৫ রানা তাড়া করতে নেমে যা মনে হচ্ছিল ভারতের কাছে সহজ টার্গেট সেটাই তুলতে হিমশিম খেল। প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে এই ম্যাচে ভারত প্রত্যাবর্তন করবে ভাবলেও তেমন কিছু হল না। সঞ্জু এবং অভিষেক দুজনেই ‘দুর্দান্ত’ গোল্ডেন ডাক করে ফেরেন। ঈশান কিষান ১১ বলে করেন মাত্র ১২ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ব্যর্থ। ৭ বলে করেন ১০।
একমাত্র তিলক ভর্মা চেষ্টা চালিয়ে যান। তিনি কিছুটা রান পান। ৪৬ বলে করেন ৫৫ করেন। তাঁর এই লড়াই না থাকলে ছবিটা অন্যরকম হতে পারত, আরও লজ্জার হারের মুখে পড়তে হতো। অক্ষর প্যাটেল, শিবম দুবের মতো অলরাউন্ডারদের মধ্যে IPL-এর পারফরম্যান্সের কোনও ছাপ দেখা যায়নি। তিলকের সর্বোচ্চ ৫৫ রান বাদ দিলে আর কেউ কাছাকাছি যেতে পারেননি। গম্ভীর যুগে গ্রাফ নিম্নগামী, আবার প্রশ্নের মুখে তাঁর কোচিং।


