Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দল আড়াআড়িভাবে বিভক্ত হওয়ার পর তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। ইতিমধ্যেই তৃণমূলের তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল(HC TMC)।
দ্রুত শুনানির আবেদন খারিজ (HC TMC)
মঙ্গলবার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়দের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলা এগিয়ে এনে দ্রুত শুনানি করা সম্ভব নয়। মামলার ক্রমতালিকা অনুযায়ীই হবে শুনানি। স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে দল। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূল এবং অপরটি বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ভাঙনের পর দলের তহবিল কাদের হাতে থাকবে সেই নিয়ে তৈরি হয়েছে চরম সংঘাত। দলের অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে চিঠি দিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় ঋতব্রত শিবির। সেই আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৪৪০ কোটি টাকার যাতে কোন রকম লেনদেন না হয় তার জন্য ব্যাঙ্ককে নির্দেশ দেয় পুলিশ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।
অ্যাকাউন্ট ফ্রিজের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছে কালীঘাট তৃণমূল। মঙ্গলবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। কিন্তু তা সম্ভব নয় বলে আবেদন খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য(HC TMC)।
আরও পড়ুন: Sensex and nifty50: তেলের দাম বৃদ্ধির সঙ্গে-সঙ্গেই চাপে দালাল স্ট্রিট
অপরদিকে রাজ্যের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতকে জানেন, গতকাল অর্থাৎ সোমবার তিনি সমস্ত নথি হাতে পেয়েছেন। তাই এদিন তাঁর পক্ষে সওয়াল করা সম্ভব নয়(HC TMC)। আগামী বৃহস্পতিবার এই মামলায় শুনানি করার জন্য আবেদন জানান তিনি।



