Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বহু বছর পর আবার পরিচালনায় ফিরতে (Swapan Saha) চলেছেন পরিচালক স্বপন সাহা। ছবির নাম ‘মন ছুঁই’। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দর্শনা বণিক, রোহন ভট্টাচার্য। এছাড়াও গুরত্বপুর্ন চরিত্রে দেখা যাবে রাজেশ শর্মা, অনামিকা সাহা, লাবণী সরকার, বিশ্বনাথ বসু প্রমুখ। পাশাপাশি ছবিতে নজর কাড়বে অভিনেতা মুদাসির রশিদ ভট্ট এবং কৃতী বর্মাকে।
ছবির ঘোষণা (Swapan Saha)
২৯ জুন ছিল মন ছুই ছবির ঘোষণা (Swapan Saha)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা বণিক, রোহন ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়। অনুষ্ঠানে হাজির যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য, এই ফ্রেম মনে করিয়ে দিল ‘স্নেহের প্রতিদান ‘ ছবির কথা। উপস্থিত ছিলেন সৌরভ দাসও। এক কথায় বলাই চলে অনুষ্ঠানে ছিল তারকার মেলা।
বহুদিন পর পরিচালনায়
স্বপন সাহা পরিচালিত ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘বাবা কেন চাকর’, স্নেহের প্রতিদান সহ একাধিক ছবি নজর করেছিল বক্স অফিসে। COVID- এর পর তিনি আর পরিচালনার কাজে ফেরেননি। মন ছুই একটি মিউজ়িক্যাল প্রেম, সম্পর্কের গল্প। যা মানুষের সম্পর্কের গুরুত্বের কথা মনে করিয়ে দেবে।
আরও পড়ুন: Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যের জের, হুমায়ুনকে জোড়া নোটিস পুলিশের
এই ছবিতে শোনা যাবে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে ও জ়ুবিন গর্গের রেকর্ড করা গান। এটাই নাকি আশা ভোঁসলের শেষ গান। পাশাপশি, গান রয়েছে সোনু নিগম, ঋতু পাঠক, অন্বেষা দত্তগুপ্তের। ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে জুলাই থেকেই। অসীম কুমার নাগ ও নন্দিতা নাগ প্রযোজিত এই ছবি খুব শীঘ্রই আসতে চলেছে প্রেক্ষাগৃহে ।


