Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জমি জালিয়াতি ও আর্থিক দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত সোনা পাপ্পু (বিশ্বজিৎ পোদ্দার) (Sona Pappu)। তাঁর স্ত্রী সোমা পোদ্দারও আর্থিক দুর্নীতি ও জমি দখল কাণ্ডে জড়িত রয়েছেন এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর। ইডি-র তদন্তে তাঁর স্ত্রী সোমা পোদ্দারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন এবং আগ্নেয়াস্ত্র কেনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সোনা পাপ্পুর স্ত্রীকে তলব ইডির (Sona Pappu)
আজ সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দারকে তলব করে ইডি। সেইমতো আজ দুপুরে সল্টলেক ইডি দফতরে আসলেন সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দার। সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দারের অ্যাকাউন্টে মোট ৬ কোটি ৮০ লক্ষ টাকা জমা পড়ার প্রমাণ মিলেছে।সোনা পাপ্পু তাঁর স্ত্রীর নামে একটি মার্কিন পিস্তল ও গুলি কিনেছিলেন বলে ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন।
আর্থিক দুর্নীতির অভিযোগ (Sona Pappu)
জমি দখল, তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার (DC) শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় এস কামদার নামে এক প্রোমোটারকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতিতে ব্যবহৃত সম্পত্তি ও আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে ইডি সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দার এবং শান্তনু সিনহা বিশ্বাসের পরিবারের সদস্যদের তলব করেছে ইডি।



