Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ আমেরিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল বসনিয়া ও হারজেগোভিনা আর সেই সেই ম্যাচেই বিশ্বরেকর্ড করেছেন বসনিয়ার অধিনায়ক এডিন জেকো (Edin Dzeko)।
নজির গড়লেন এডিন জেকো (Edin Dzeko)
বিশ্বকাপের মঞ্চ থেকে তাঁর দেশ বিদায় নিলেও নজির গড়েছেন বসনিয়ার অধিনায়ক। বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ আমেরিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল বসনিয়া। সেই ম্যাচে আমেরিকার দাপটে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বসনিয়া। কিন্তু সেই ম্যাচেই নজির গড়লেন বসনিয়ার অধিনায়ক এডিন জেকো (Edin Dzeko)।
বয়স্কতম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউটে খেলতে নেমেছিলেন অধিনায়ক জেকো। আমেরিকার বিরুদ্ধে নামার সময় তাঁর বয়স ছিল ৪০ বছর ১০৬ দিন। তিনিই প্রথম ফুটবলার যিনি ৪০ বছরের পর বিশ্বকাপের নকআউটে খেললেন। এই কীর্তি এখনও পর্যন্ত আর কারোর নেই।
তবে সেই নজিরের আয়ু একদিনের থেকেও প্রায় কম বলা যায়। জেকোর সেই কীর্তি ভেঙে যেতে পারে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় খেলা ছিল আমেরিকা বনাম বসনিয়ার। শুক্রবার ভোর সাড়ে ৪টেয় খেলতে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে একে অপরের মুখোমুখি তারা আর সেই ম্যাচেই জেকোর রেকর্ড ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে (Edin Dzeko)।

একই ম্যাচে প্রতিপক্ষ হিসাবে খেলতে নামার কথা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের। সেই ম্যাচের সময় রোনাল্ডোর বয়স হবে ৪১ বছর ১৪৭ দিন। মদ্রিচের বয়স হবে ৪০ বছর ২৯৬ দিন। অর্থাৎ, এই দুই তারকা জেকোর থেকে বেশি বয়সে বিশ্বকাপের নকআউটে নামবেন।
আরও পড়ুন: Lamine Yamal: অস্ট্রিয়া ম্যাচে ইয়ামালের খেলা নিয়ে বড় আপডেট দিলেন কোচ
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথম একাদশে যদি রোনাল্ডো থাকেন তবে তিনিই ভেঙে দেবেন এইরেকর্ড । দ্বিতীয় বয়স্কতম হিসাবে এই কীর্তি গড়বেন মদ্রিচ আর সেক্ষেত্রে তৃতীয় স্থানে থাকবেন জেকো। রেকর্ড গড়েও ম্যাচের পুরো সময় তিনি খেলতে পারেননি। দ্বিতীয় অর্ধের শুরুর কয়েক মিনিটের মধ্যে তাঁর পায়ে ব্যথা শুরু হলে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। বাকি সময় তাঁকে সাইডলাইনেই বসে খেলা দেখতে হয় (Edin Dzeko)।


