Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দার্জিলিং জেলার লোয়ার ভোটিয়া এলাকার দেবকোটা গ্রামে এক সাহসিকতার নজির গড়লেন দেবিকা শেরপা (Darjeeling)। নিজের জীবনকে তুচ্ছ করে প্রায় এক ঘণ্টা ধরে একটি চিতাবাঘের সঙ্গে লড়াই করে তিনি তাঁর ৮ বছরের নাতি এবং পোষ্য কুকুরকে রক্ষা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে (Darjeeling)
চিতাবাঘের আকস্মিক হামলায় নাতি ও কুকুর বিপদের মুখে পড়লে দেবিকা শেরপা নির্ভয়ে চিতাবাঘের মোকাবিলা করেন। দীর্ঘ সময় ধরে চলা এই লড়াইয়ে তিনি গুরুতর আহত হন। চিতাবাঘের নখ ও দাঁতের আঘাতে জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
দেবিকা শেরপা জানিয়েছেন (Darjeeling)
বন্যপ্রাণী আক্রান্ত হলে বন বিভাগ দ্রুত আইনি ব্যবস্থা নেয়, কিন্তু মানুষের উপর বারবার বন্যপ্রাণীর হামলার ঘটনায় বন দপ্তরের কার্যকরি পদক্ষেপের অভাব রয়েছে। তিনি বন বিভাগের কাছে অবিলম্বে ওই চিতাবাঘটিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বন বিভাগের একটি সূত্র জানিয়েছে
অন্যদিকে, বন বিভাগের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিতাবাঘটি বর্তমানে অত্যন্ত ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। ফলে তাকে এখনই আটক করা সহজ হবে না। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।



