Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফ্রিকার আরও একটি দেশ। কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে শেষ হল ঘানার দৌড় (Colombia)।
শেষ দেশ হিসেবে প্রিকোয়ার্টারে কলম্বিয়া (Colombia)
শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-র খেলা। সেই ম্যাচ জিতে শেষ দেশ হিসেবে পরের পর্বে জায়গা করে নিল কলম্বিয়া। ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হল আরও এক আফ্রিকার দেশ ঘানাকে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন কলম্বিয়ার ফুটবলারেরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জন অ্যারিয়াস (Colombia)।
বিশ্বকাপের দ্বিতীয় পর্বে আফ্রিকা থেকে উঠেছিল মোট ৯টি দেশ। মিশর আর মরক্ক বাদ দিয়ে বাকি কোনও দেশই পরের পর্বে অর্থাৎ শেষ ষোলোয় পৌঁছতে পারল না। ঘানাকে নিয়ে আশা থাকলেও সেই আশাও পূর্ণ হল না। তারাও কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিল। এই ম্যাচে ঘানার খেলায় কার্যত ছিল একরাশ হতাশা কারণ ম্যাচে তাদের দেখে মনে হয়নি এই ম্যাচ তারা জিতবে। শুরু থেকেই দাপট ছিল কলম্বিয়ার। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছে তারাই। বেশিরভাগ সময়েই কলম্বিয়ার কাছেই ছিল মাঠের নিয়ন্ত্রণ। ঘানার এই পরিকল্পনাহীন খেলাই দায়ী হল তাদের হারের জন্য।

আরও পড়ুন: Colombia: বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে কলম্বিয়া, হেরে বিদায় ঘানার
এই ম্যাচে কলম্বিয়ার ফুটবলারদের পরিকল্পনা ছিল প্রথম থেকেই স্পষ্ট ছিল, তারা প্রথম থেকেই আক্রমণের পথে হেঁটে চাপে রাখতে চেয়েছিল ঘানাকে আর সেটাই করে জয় ছিনিয়ে নিল। যদিও ৮ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় কলম্বিয়ার স্ট্রাইকার জন কর্দোবাকে। তাতে কলম্বিয়ার আগ্রাসী ফুটবলে তেমন প্রভাব পড়েনি। পরিবর্ত হিসেবে মাঠে নামেন লুইস সুয়ারেজ। ১৩ মিনিটের মাথায় ঘানার ডিফেন্ডার মারভিন সেনায়ার চোট পেয়ে মাঠ ছাড়েন আর সেটাও আরও সমস্যা বাড়ায় তাদের। দুই দলই শারীরিক ফুটবল খেলায় ফাউল বেশি হয়েছে এই ম্যাচের প্রথম অর্ধে।

১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অ্যারিয়াস। প্রায় একক প্রচেষ্টায় গোল করেন কলম্বিয়ার উইঙ্গার। পিছিয়ে পড়ার পর ঘানা আরও রক্ষণাত্মক হয়ে যায়। কৌশল বদলে প্রতি আক্রমণমূলক ফুটবলে চলে যায়। ২০ মিনিটে গোলের সুযোগ এসেছিল তাদের সামনেও। কিন্তু কাজে লাগাতে পারেননি ঘানার আক্রমণ ভাগের ফুটবলারেরা। এরপর বাকিটা কার্যত থাকে এক। ১-০ গোলে ম্যাচ জিতে শেষ ১৬-র শেষ দল হিসেবে উত্তীর্ণ হল কলম্বিয়া (Colombia)।


