Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজধানী দিল্লিতে বর্ষার বৃষ্টি আরও জোরদার (Delhi Weather Update) হতে চলেছে। আবহাওয়া দফতর (IMD) শহরের বেশ কয়েকটি এলাকায় হলুদ সতর্কতার বদলে কমলা সতর্কতা জারি করেছে।
কী জানা গেছে? (Delhi Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লি, (Delhi Weather Update) পূর্ব দিল্লি, শাহদরা, মধ্য দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নিউ দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং উত্তর দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। সকালে কিছু এলাকায় শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু পরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকায় আরও কয়েকটি এলাকাকে কমলা সতর্কতার আওতায় আনা হয়েছে।
জারি কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, সবুজ মানে কোনও সমস্যা নেই, হলুদ মানে সতর্ক থাকতে হবে, কমলা মানে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং লাল মানে বড় ধরনের বিপদের সম্ভাবনা। এখন দিল্লিতে কমলা সতর্কতা জারি হলেও আতঙ্কের কোনও কারণ নেই। তবে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জল জমা রাস্তা, গাছের নিচে দাঁড়ানো এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: চন্দ্রিমা সরতেই রাজ্য সভানেত্রীর দায়িত্বে মমতা
২ জুলাই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দিল্লিতে পৌঁছেছে। তাই আগামী কয়েক দিন বৃষ্টি চলতে পারে। বৃষ্টির কারণে শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আগামী ৮ জুলাই পর্যন্ত দিনের তাপমাত্রা ৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের কারণেই এই বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে।


