Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে গোটা রাজ্যে প্রায় ১০ হাজার কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সোমবার সকাল থেকেই প্রায় ৫০ লক্ষ মানুষ ড. মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করেছেন (Suvendu Adhikari) ।

শুভেন্দু অধিকারী বলেন (Suvendu Adhikari)
বাংলায় জয়ের পর প্রথম ফোনটি এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে। সেই সময় অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী যেন বড় আকারে পালন করা হয়। সেই নির্দেশ মেনেই এ বছর রাজ্যজুড়ে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: Rajya Sabha: রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন, ২৪ জুলাই কারা হচ্ছেন তৃণমূলের প্রার্থী?
তিনি আরও জানান (Suvendu Adhikari)
রাজ্য সরকার ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছে। তাঁর নামে সংগ্রহশালা তৈরির জন্য জমিও বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, তাঁর ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জিরাটে অবস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ির সংস্কারের কাজও করা হবে বলে জানান তিনি।



