Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর দাবি ও ভুল লেবেলিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা (FSSAI Notice)। এবার জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড Heritage Fresh Paneer-এর বিরুদ্ধে নোটিস জারি করেছে সংস্থাটি।
‘ফ্রেশ পনির’-এ বিভ্রান্তি! (FSSAI Notice)
এক্স-এ প্রকাশিত এক পোস্টে FSSAI জানিয়েছে, হেরিটেজের পনিরের প্যাকেটে “Fresh Paneer” শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, যা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। খাদ্য ব্যবসায়ী সংস্থাগুলিকে (FBOs) লেবেলিং সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
FSSAI জানিয়েছে, Food Safety and Standards Act, 2006-এর আওতায় বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
হেরিটেজ ছাড়াও La Casa Vegan Hazelnut Chocolate Spread-কেও নোটিস দেওয়া হয়েছে। তাদের পণ্যে “vegan”, “100% organic” এবং “all natural”-এর মতো দাবির যথাযথ ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে FSSAI। একইভাবে Cipzer Nutraceuticals Juice Capsules-এর বিরুদ্ধেও “FSSAI approved” এবং “made with organic vegetables”-এর মতো বিভ্রান্তিকর দাবি করার অভিযোগ উঠেছে।
এর আগে বিভিন্ন পানীয় প্রস্তুতকারী সংস্থাকেও নোটিস পাঠিয়েছিল FSSAI। Red Bull, Sting, Hell Energy Drink এবং Adrenaline Rush-এর মতো ব্র্যান্ডকে “Energy Drink” শব্দ ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছিল। সংস্থার বক্তব্য, বর্তমান খাদ্য নিরাপত্তা বিধিতে “Energy Drink”-এর কোনও স্বীকৃত মান নির্ধারিত নেই। তাই এ ধরনের দাবি ভোক্তাদের ভুল ধারণা দিতে পারে(FSSAI Notice)।
আরও পড়ুন: Shaukat Molla: শওকত মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ! স্বস্তি দিল না হাইকোর্ট
এছাড়াও FSSAI স্পষ্ট করেছে, কোনও খাদ্যপণ্য শক্তি বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে বা দুর্বলতা দূর করে এমন কার্যকরী বা চিকিৎসাগত দাবি আইন ও প্রাসঙ্গিক বিধিতে অনুমোদিত না হলে তা প্রচার করা যাবে না(FSSAI Notice)।
FSSAI-র মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বাজারে বিক্রি হওয়া খাদ্যপণ্যের লেবেল ও বিজ্ঞাপনে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তাদের বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা দেওয়া।



