Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনাকে (Subhashree Ganguly) ঘিরে গোটা রাজ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নৃশংস অপরাধের প্রতিবাদে সাধারণ মানুষের পাশাপাশি এবার সরব হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। সমাজ মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, সমাজে নারীদের নিরাপত্তা আদৌ কোথায়?
সরব শুভশ্রী (Subhashree Ganguly)
শুভশ্রীর বক্তব্য, একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের (Subhashree Ganguly) ঘটনা প্রমাণ করছে যে অপরাধীদের মধ্যে আইনের ভয় ক্রমশ কমে যাচ্ছে। তাঁর মতে, যতদিন পর্যন্ত এই ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হবে, ততদিন এমন ঘটনা বন্ধ হওয়া কঠিন। তিনি বলেন, প্রতিবাদ, মোমবাতি মিছিল বা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পরও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না।
কী জানালেন? (Subhashree Ganguly)
অভিনেত্রী আরও জানান, শিশু থেকে প্রবীণা-আজ কোনও নারীই সম্পূর্ণ নিরাপদ নন। প্রতিটি নতুন ঘটনার পর সমাজ কিছুদিন উত্তাল হলেও, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা থেকে যায় আজীবন। একজন মা হিসেবে এই পরিস্থিতি তাঁকে আরও বেশি উদ্বিগ্ন করে বলেও জানান শুভশ্রী। তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখেন, যেখানে নারীরা নির্ভয়ে চলাফেরা করতে পারবেন এবং অপরাধীরা কঠোর শাস্তির ভয়ে অপরাধ করার সাহস পাবে না।

আরও পড়ুন: Fake Petrol: কেরোসিন-রাসায়নিকে তৈরি হচ্ছে পেট্রোল! রমরমিয়ে চলছে প্রতারণা
বারুইপুর গণধর্ষণ কাণ্ড
উল্লেখ্য, রবিবার সকালে বারুইপুরের ধপধপি এলাকায় একটি পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর ধর্ষণ ও খুনের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা ও রেল অবরোধ করেন। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত এবং কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।


