Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: দক্ষিণবঙ্গে নিম্নচাপের (WB Weather Forecast) প্রভাব অনেকটাই কমে এলেও বৃষ্টির রেশ কাটছে না। বরং বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (WB Weather Forecast)
- ৯ জুলাই: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, (WB Weather Forecast) পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ ৫০ কিমি/ঘণ্টা।
- ১০ জুলাই: হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
- ১১ জুলাই: মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
- ১২ জুলাই: নদিয়া, পূর্ব বর্ধমান ও হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
- ১৩ জুলাই: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ১৪ জুলাই: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের (বেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা) সম্ভাবনা রয়েছে।
- ১৫ জুলাই: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।
বাংলার উপর অবস্থানরত নিম্নচাপ (WB Weather Forecast)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (WB Weather Forecast), বাংলার উপর থেকে নিম্নচাপের সরাসরি প্রভাব সরে গেলেও পূর্ব মধ্যপ্রদেশে অবস্থানরত নিম্নচাপ, রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: FIFA Best Goalkeepers: মেসি-এমবাপেদের পাশাপাশি এই বিশ্বকাপ তেকাঠি রক্ষকদের
সতর্কতা মেনে চলার পরামর্শ
সার্বিকভাবে, ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ ও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার এবং আবহাওয়ার সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। মঙ্গলবার থেকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণের দাপট কিছুটা কমতে পারে।


