Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যজুড়ে মাদক পাচারকারী এবং বেআইনি (CM Suvendu Adhikari) মদের কারবারের বিরুদ্ধে এবার কার্যত যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশ প্রশাসনকে সরাসরি কড়া নির্দেশ দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় এই ধরনের বেআইনি কারবার আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
রাজ্যের ডিজি (DGP)-কে অবিলম্বে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটি বিশেষ অভিযান বা ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বার্তা (CM Suvendu Adhikari)
“রাজ্যে কোনো রকম মাদক পাচার (CM Suvendu Adhikari) বা বেআইনি মদের ঠেক চলতে দেওয়া যাবে না। আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, অবিলম্বে রাজ্যজুড়ে অলআউট অ্যাকশন শুরু করুন। প্রয়োজনে এই সব বেআইনি মদের চক্রকে পুরো রাজ্য থেকে একদম উপড়ে ফেলতে হবে। আমি আর কোনো রকম গাফিলতি সহ্য করব না। এই সমাজবিরোধী কাজ বাংলা থেকে সম্পূর্ণ নির্মূল করা হবে।”
আরও পড়ুন: Night Vastu Tips: রাতে করুন এই কাজ, মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ!
জনসাধারণের প্রতি আহ্বান
পাশাপাশি বাংলার সাধারণ মানুষের কাছেও একটি বিশেষ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনার এলাকায় বা পাড়ায় যদি এই ধরনের কোনো মাদক পাচার কিংবা বেআইনি মদের ঠেক চলে, তবে তা অবিলম্বে স্থানীয় পুলিশকে জানান। মুখ্যমন্ত্রীর স্পষ্ট আশ্বাস-খবর পাওয়া মাত্রই রাজ্য পুলিশ সেখানে গিয়ে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে।”


