Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফু কুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে ভারতীয় পর্যটকসহ একাধিক যাত্রীবাহী একটি পর্যটক নৌকা উল্টে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে(Vietnam Boat Capsize)। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে। একই সঙ্গে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।
ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকাডুবি (Vietnam Boat Capsize)
ভারতীয় দূতাবাস এক্স-এ জানিয়েছে, ফু কুয়ক দ্বীপের কাছে কয়েক ঘণ্টা আগে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ঠিক কতজন যাত্রী ছিলেন, কতজন নিখোঁজ বা আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি। উদ্ধার অভিযান চলায় ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দিতে হো চি মিন সিটিতে ভারতীয় কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে যোগাযোগের জন্য তিনটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে +84 36 281 7930, +84 91 552 37 14 এবং +84 33 452 0414। এছাড়া হ্যানয়েও আরেকটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যার নম্বর +84 91 308 9165। দূতাবাস জানিয়েছে, প্রয়োজনে যে কোনও তথ্য ও সহায়তার জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।
স্থানীয় প্রশাসনের পাশাপাশি আশপাশে থাকা একাধিক পর্যটক নৌকাও উদ্ধারকাজে যোগ দেয়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক নৌকা-চালক ভিয়েতনামের সংবাদমাধ্যম VnExpress International-কে জানান, তাঁদের নৌকা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু উল্টে যাওয়া নৌকার ভেতরে অনেক যাত্রী আটকে থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাঁর দাবি, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে মাত্র কয়েকজন তখনও সচেতন অবস্থায় ছিলেন(Vietnam Boat Capsize)।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় আন থোই উপকূলে সমুদ্র বেশ উত্তাল ছিল(Vietnam Boat Capsize)। যদিও বৃষ্টি হচ্ছিল না, তবুও প্রতিকূল সমুদ্র পরিস্থিতির মধ্যেই ওই এলাকায় পর্যটকবাহী নৌকা চলাচল করছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।



