Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সিকিমের তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতরে ভয়াবহ ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে (Sikkim)। এখনও টানেলের ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। সোমবার, ২০ জুলাই সামারদুং-ঝুলুঙ্গে এলাকায় অবস্থিত তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ টানেলের ভিতরে এই দুর্ঘটনা ঘটে। এনএইচপিসি-র তত্ত্বাবধানে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পটির নির্মাণকাজ করছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী (Sikkim)
সামারদুং (থালথালেই–সিরওয়ানি) দিক থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে একটি পরিদর্শক দল টানেল পরিদর্শনে গেলে আচমকাই ধস নামে। ওই দলে এনএইচপিসি-র ৬ জন আধিকারিক, প্যাটেল ইঞ্জিনিয়ারিং-এর ১২ জন আধিকারিক, পাশাপাশি প্রকৌশলী, প্রযুক্তিগত কর্মী ও শ্রমিক মিলিয়ে মোট ২৫ জনেরও বেশি উপস্থিত ছিলেন।
চূড়ান্ত নিশ্চিতকরণ (Sikkim)
এখনও পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১০ জনের মৃতদেহ। তবে এখনও অন্তত ১৮ জন টানেলের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আটকে পড়া ব্যক্তিদের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও সরকারি ভাবে চূড়ান্ত নিশ্চিতকরণ মেলেনি। অবিরাম ভারী বৃষ্টি, টানেলের অস্থিতিশীল অবস্থা এবং ধসের পর সম্ভাব্য গ্যাস লিকের কারণে উদ্ধারকাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
বিপর্যয় মোকাবিলা বাহিনী
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা, জেলা প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানেলের ভিতরে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বের করে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।



