Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: তিলোত্তমায় বাড়ছে মেট্রোর সংখ্যা। শহর কলকাতায় এবার ভোর থেকেই মিলবে মেট্রো (Kolkata Metro) কলকাতায় এবার ভোর থেকেই মিলবে মেট্রো, অতিরিক্ত পরিষেবা দিতে বাড়ছে মেট্রোর সংখ্যাও। ২৭ জুলাই থেকে পরিষেবা সম্প্রসারণের বড় সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের। পরীক্ষামূলকভাবে শহর কলকাতার দুই ব্যস্ততম রুট ‘ব্লু লাইন’ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে এবং ‘গ্রিন লাইন’-এ বাড়ছে ট্রেনের সংখ্যা। পরিষেবার সময়সীমাও অনেকটা বাড়ানো হচ্ছে।
বদলাচ্ছে মেট্রোর সময়সূচি (Kolkata Metro)
নতুন এই সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্লু ও গ্রিন, দুই লাইনেই দিনের প্রথম মেট্রো (Kolkata Metro) কলকাতায় এবার ভোর থেকেই মিলবে মেট্রো, অতিরিক্ত পরিষেবা দিতে বাড়ছে মেট্রোর সংখ্যাওমিলবে ভোর ৬টা থেকে। আগে যেখানে ব্লু লাইনে প্রথম ট্রেন ছাড়ত সকাল ৬টা ৫০ মিনিটে এবং গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিটে, সেখানে নতুন সূচিতে প্রায় এক ঘণ্টা আগেই যাত্রা শুরু করতে পারবেন যাত্রীরা।
একইভাবে রাতের পরিষেবার সময়ও বাড়ানো হয়েছে। এখন থেকে দুই লাইনেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে ব্লু লাইনে শেষ ট্রেনের সময় ছিল রাত ৯টা ৪৪ মিনিট এবং গ্রিন লাইনে রাত ১০টা ৫ মিনিট। এর ফলে রাতে অফিসফেরত কর্মী এবং দেরিতে বাড়ি ফেরা মানুষদের হয়রানি অনেকটাই কমবে।

বাড়ানো হলো দৈনিক ট্রেনের সংখ্যা (Kolkata Metro)
ব্লু লাইন: সোম থেকে শুক্রবার প্রতিদিন ২৬০টির বদলে চলবে ২৭২টি ট্রেন। শনিবার ২৪৬টির পরিবর্তে ২৫৮টি এবং রবিবার ১৫২টির জায়গায় মিলবে ১৫৮টি সার্ভিস।
গ্রিন লাইন: সোম থেকে শুক্রবার ২২৮টির পরিবর্তে ২৩৬টি, শনিবার ২০৪টির বদলে ২১২টি এবং রবিবার ১০৮টির জায়গায় ১১১টি ট্রেন পরিষেবা চালু থাকবে।
রবিবারের সূচিতেও বড় পরিবর্তন (Kolkata Metro)
সাধারণত রবিবারে মেট্রো পরিষেবা দেরিতে শুরু হলেও, ২৭ জুলাই থেকে ছুটির দিনেও সকাল ৯টা থেকেই ছুটবে মেট্রো এবং পরিষেবা মিলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: College Street: উচ্ছেদ নয়, ‘মেকওভার’! বইপাড়া ঘুরে কী জানালেন অগ্নিমিত্রা?
বারবারই মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধির দাবি করছিলেন যাত্রীরা। সেই দাবি মেনে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। যার ফলে যাত্রীরা অত্যন্ত উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।



