Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম জল্পেশ মন্দির সফরকে ঘিরে সাজ সাজ রব গোটা মন্দির চত্বরে (Suvendu Adhikari)। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মন্দির সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে পুলিশি নাকা চেকিং, যানবাহন তল্লাশি এবং নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক আধিকারিক।
সূত্রের খবর (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জল্পেশ মন্দিরে এসে বিশেষ পুজো ও প্রার্থনায় অংশ নেবেন। সেই উপলক্ষে মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে নতুনভাবে। প্রশাসনের পাশাপাশি মন্দির কর্তৃপক্ষও ভিড় সামলাতে নিয়েছে একাধিক ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাধারণ পুণ্যার্থীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। একই সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন।
আরও পড়ুন: Dharmatala Protest: ধর্মতলা কাণ্ডে পুলিশের বড় পদক্ষেপ, গ্রেফতার ১১ অভিযুক্ত
হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি (Suvendu Adhikari)
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিরও পরিকল্পনা রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে এই সম্ভাবনাকে ঘিরে কৌতূহল এবং উৎসাহ আরও বেড়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর প্রথম জলপেশ মন্দির সফরকে ঘিরে ধর্মীয় আবহের পাশাপাশি উৎসবের আমেজও তৈরি হয়েছে। নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং ভক্তদের ঢল সব মিলিয়ে জলপেশ মন্দির এখন কার্যত নজরের কেন্দ্রে।



