Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কোনো রাস্তা বন্ধ না রেখে এবং যানচলাচল স্বাভাবিক রেখেই চিংড়িঘাটায় মেট্রোর শেষ পর্বের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে (Kolkata Metro)। সুকান্ত নগরের দিকে যাওয়ার রাস্তার সামান্য অংশ ব্লক করে চিংড়িঘাটা মেট্রো সংযোগের কাজ শেষ পর্যায়ের। রেল বিকাশ নিগম লিমিটেড এর তত্ত্বাবধানে শেষ ৩২৭, ৩২৮ এবং ৩২৯ নম্বর পিলারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ শেষ পর্যায়ে।

যান চলাচল স্বাভাবিক রেখে কাজ (Kolkata Metro)
এই এলিভেটেড করিডোর বসানোর কাজ সম্পন্ন হলেই এবং এই বছরের শেষে কবি সুভাষ /নিউ গড়িয়া মেট্রো থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কমলা লাইনের মেট্রো চলাচল সম্পূর্ণ হতে আর বিশেষ বিলম্ব থাকবে না। সেক্টর ফাইভ ও চিংড়িঘাটার উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রেখেই ডাইভারশন ও পেভার ব্লক সরানোর কাজ সম্পন্ন করা হচ্ছে।
আরও পড়ুন: Dharmatala Protest: ধর্মতলা কাণ্ডে পুলিশের বড় পদক্ষেপ, গ্রেফতার ১১ অভিযুক্ত
মেট্রো কর্তৃপক্ষের আশা (Kolkata Metro)
দ্রুত এই সংযোগ স্থাপনের কাজ শেষ হবে। এরপর কেবল ট্র্যাক বা লাইন পাতার কাজই বাকি থাকবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, ২০২৬ সালের ২৫শে ডিসেম্বর এর মধ্যেই কলকাতা বাসী নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা পেতে পারেন। এর ফলে আইটি হাবের নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ট্রাফিক জ্যামের বিড়ম্বনা থেকে বড়সড় স্বস্তি মিলবে তেমনটাই আসা মেট্রো কর্তৃপক্ষের ।



