Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসার পর্দায় শুরু হয়েছে (Tilottama) নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’, যেখানে রহস্য, আবেগ, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক বার্তা মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী কাহিনি। এই ধারাবাহিকের মূল বিষয় চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী নারীর লড়াই। সমাজের অন্ধকার দিককে সামনে এনে ন্যায় প্রতিষ্ঠার গল্পই তুলে ধরবে এই নতুন সিরিয়াল।
মূল গল্প (Tilottama)
গল্পের কেন্দ্রে রয়েছেন এক তরুণী (Tilottama) চিকিৎসক, যিনি হাসপাতালের ভেতরে চলা একটি বেআইনি চক্রের সন্ধান পান। সত্য প্রকাশ্যে আনার আগেই তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়। ঠিক সেই কঠিন মুহূর্তে তাঁর পাশে দাঁড়ায় আর এক সাহসী তরুণী। সেখান থেকেই শুরু হয় দুই ‘তিলোত্তমা’র জীবনের নতুন অধ্যায়। একে অপরের শক্তি হয়ে তাঁরা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পথে এগিয়ে যান।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক
ধারাবাহিকটি শুধুমাত্র রহস্যভিত্তিক গল্প নয়, বরং মানবিকতা, আত্মত্যাগ, সাহস এবং সামাজিক দায়বদ্ধতার বার্তাও বহন করবে। কলকাতার নামের সঙ্গে জড়িয়ে থাকা ‘তিলোত্তমা’ শব্দটিকে নতুন অর্থে তুলে ধরা হয়েছে এই কাহিনিতে। এখানে তিলোত্তমা শুধু একটি চরিত্র নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।

আরও পড়ুন: Sonam Wangchuk: হাসপাতাল থেকে মুক্তি, রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে লাদাখে ফিরছেন সোনম ওয়াংচুক
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। তাঁর বিপরীতে প্রথমবার স্টার জলসার পর্দায় দেখা যাবে নবাগত অভিনেতা সৌম্যদীপ দত্তকে। তাঁদের নতুন জুটি দর্শকদের কাছে ইতিমধ্যেই কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।


